শনিবার , ১৫ জুন ২০২৪ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ভালোবাসার বার্তা শাকিব-বুবলীর

প্রতিবেদক
Newsdesk
জুন ১৫, ২০২৪ ৬:০৯ অপরাহ্ণ


বিনোদন ডেস্ক :

দেশের প্রেক্ষাগৃহে এবারের ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত ‘তুফান’। এরই মধ্যে ছবিটির টিজার, গান চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে সাড়া ফেলেছে। প্রেক্ষাগৃহের মালিকদেরও আগ্রহের দিকে শীর্ষে আছে ছবিটি।

এর বাইরে গত বছর মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ ছবির টেলিভিশন ও ওটিটিতে প্রিমিয়ার হচ্ছে এবারের ঈদে। যথারীতি প্রায় প্রতিটি চ্যানেলেই প্রচারিত হবে শাকিব খান অভিনীত আরও চলচ্চিত্র।

ঢালিউড সুপারস্টার শাকিব খানের ভেরিফায়েড ফেসবুক পেজের প্রোফাইলে এই স্থিরচিত্র আপলোড করে ক্যাপশনে জুড়ে দেয়া হয়েছে, ‘ভালোবাসো, বাঁচো, হাসো।

এদিকে গত কয়েক ঈদে ধারাবাহিকভাবে শবনম বুবলী অভিনীত চলচ্চিত্রও মুক্তি পেয়েছে। এবারও দুটি চলচ্চিত্র মুক্তির সম্ভাবনা দেখা দিয়েছিল। শেষমুহূর্তে ‘জংলী’ ছবিটির শুটিং শেষ না হওয়ায় মুক্তি দিতে পারেনি প্রযোজনা প্রতিষ্ঠান।

তাই এবার ‘রিভেঞ্জ’ ছবিটি নিয়েই প্রেক্ষাগৃহে আসছেন বুবলী। বৃহস্পতিবার (১৩ জুন) ছবিটি নিয়ে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। শুক্রবার বুবলী একাধিক স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে ভালোবাসার ইমোজি দিয়ে লেখেন, ‘নিজের মতো সুন্দর হয়ে উঠুন।’

মোট কথা, শাকিব খান কিংবা বুবলী দুজনই যেন ভালোবাসা আর জীবনকে উদযাপনের বার্তা দিয়েছেন ভক্তদের জন্য। দুজনই যেন জীবনকে রাঙাতে বলেছেন তাদের ভক্তদের। এবারের ঈদ চলচ্চিত্রপ্রেমীদের মনে তাই নব ভালোবাসার জোয়ার আনবে এমনটিই হয়ত প্রত্যাশা করেন ঢালিউড কিং খান ও শবনম বুবলী।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

কিয়েভে ছয় বিদেশি দূতাবাসে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

কোনো বছরেই মার্চের আগে সব বই দেয়া হয়নি: শিক্ষা উপদেষ্টা

দেশ ও জনগণের স্বার্থের পক্ষে গণমাধ্যমকে দাঁড়াতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, জয়ের লক্ষ্যে ৩ পরিবর্তন

জুলাই সনদ, বিচার, নির্বাচন সব প্যাকেজ আকারে হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

আরও ৭৪টি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আসছে

ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা ফলাফলের

সাঈদ খোকনের প্রতি ক্ষোভ প্রকাশ করলেন আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান মনির

সাঈদ খোকনের প্রতি ক্ষোভ প্রকাশ করলেন আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান মনির

বিজিবির শক্ত অবস্থানে ভারত বেড়া নির্মাণ বন্ধ রাখতে বাধ্য হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কুয়াকাটা সৈকতে বড় দুটি মৃত কচ্ছপ, গায়ে আঘাতের চিহ্ন