শনিবার , ১৫ জুন ২০২৪ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

সেন্টমার্টিন আক্রান্ত হলে ছেড়ে দেব না: সেতুমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
জুন ১৫, ২০২৪ ৬:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

সেন্টমার্টিন আক্রান্ত হলে হলে মিয়ানমার সরকার বা আরাকান আর্মিকে ছেড়ে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (১৫ জুন) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংকটের কারণে আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি, এটা দুঃখজনক। আমরা আক্রান্ত হলে ছেড়ে দেব না। আমরা এখনই আক্রমণ করব না, কিন্তু আমাদের প্রস্তুতি আছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা আক্রান্ত হলে সেই আক্রমণের জবাব দেব। আমরা আমাদেরকে এত খাটো করে দেখি কেন? আমরাও প্রস্তুত। আমরা আক্রমণ করব না। আক্রমণ হলে কি আমরা ছেড়ে দেব? তখন তো আমাদের ডিপেন্ড করতে হবে।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল শামীম উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

মাইলস্টোনে হতাহতের তথ্য গোপনের দাবি অপপ্রচার: প্রেস উইং

দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজারের বেশি পোস্টাল ব্যালট

এবারও দুই পর্বে হবে বিশ্ব ইজতেমা

সাইবার নিরাপত্তা আইন বাতিলের সঙ্গে মামলাও বাতিল হবে: আইন উপদেষ্টা

অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৩০ জুলাইয়ের মধ্যে যৌক্তিক জায়গায় পৌঁছাতে চায় কমিশন: আলী রীয়াজ

মারা গেলেন সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তা পরিচালক আজিম উদ্দিন আহমেদ

জামায়াতে ইসলামীর নেতাদের বেগম পাড়া কিংবা পিসি পাড়া নাই: ডা. শফিকুর রহমান

নোয়াখালীতে মোটরসাইকেল-বাস সংঘর্ষে বাবা-ছেলে নিহত

বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী বিএনপি: সালাহউদ্দিন