বৃহস্পতিবার , ২৭ জুন ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

আছাদুজ্জামান মিয়ার সম্পদ অনুসন্ধানে দুদককে আইনজীবীর চিঠি

প্রতিবেদক
Newsdesk
জুন ২৭, ২০২৪ ৫:৩৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার সম্পদের অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে চিঠি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বৃহস্পতিবার (২৭ জুন) আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান এ চিঠি পাঠান।

চিঠিতে তিনি লিখেন, আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, একজন সচেতন নাগরিক এবং মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি। গত ১৬ জুন দৈনিক মানব জমিন পত্রিকায় ‘মিয়া সাহেবের যত সম্পদ’, ২০ জুন দৈনিক প্রথম আলো পত্রিকায় ‘এবার আলোচনায় আছাদুজ্জামান মিয়ার বিপুল সম্পদ’ এবং ২১ জুন দৈনিক খবরের কাগজ পত্রিকায় ‘আছাদুজ্জামানের কত সম্পদ?’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

তিনি আরও লিখেন, অত্যন্ত দুঃখের বিষয় যে, জাতীয় দৈনিকের পাতা জুড়ে সংবাদ প্রকাশিত হওয়ার পরও অনুসন্ধানের জন্য যথাযথ কর্তৃপক্ষ কোনো উদ্যোগ গ্রহণ করেনি। বিষয়টি দুদকের নিষ্ক্রিয়তা, যেখানে প্রধানমন্ত্রী সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। জাতীয় পত্রিকায় প্রকাশিত সংবাদ রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস ক্ষুণ্ন করে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। অতএব এ বিষয়ে যথাযথ অনুসন্ধানের উদ্যোগ গ্রহণ করে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
চট্টগ্রামে যুবলীগের প্রস্তুতি সভার আগে দুপক্ষে হাতাহাতি

চট্টগ্রামে যুবলীগের প্রস্তুতি সভার আগে দুপক্ষে হাতাহাতি

গুরুত্ব কম দেওয়ায় ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে : স্বাস্থ্যের ডিজি

জনগণকে বিভ্রান্ত করতেই বিএনপি’র তালাভাঙা নাটক : হাছান মাহমুদ

অল্পের জন্য রক্ষা পেলেন ১৭৩ বিমান যাত্রী

অল্পের জন্য রক্ষা পেলেন ১৭৩ বিমান যাত্রী

বঙ্গোপসাগরে লঘুচাপ, ভারী বর্ষণের আভাস ৩ বিভাগে

সীমান্তে বিএসএফ’র সিসি ক্যামেরা স্থাপন, বিজিবি’র প্রতিবাদ

গোপালগঞ্জে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার হয়নি: সেনাসদর

এস আলম চেয়ারম্যানের সাইপ্রাসের বাড়ি জব্দ ও ২৫ কোম্পানির শেয়ার অবরুদ্ধের আদেশ

নির্বাচনের পরিবেশ দূষিত করলে ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা বাহিনী: ওবায়দুল কাদের

সুবর্ণচরের নারীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় ১০ জনের মৃত্যুদণ্ড