Monday , 1 July 2024 |
শিরোনাম:

নারায়ণগঞ্জ সদর উপজেলায় পরিচ্ছন্নতা অভিযানে ৬০০ কাব স্কাউট

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ব্যানার খুলে নেওয়ার অভিযোগ, উপাধ্যক্ষকে ঘিরে রাজনৈতিক বিতর্ক ও নানা প্রশ্ন

কবিরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সীরাতুন্নবী (স.) সম্মেলন ও না’তে রাসূল সন্ধ্যা অনুষ্ঠান অনুষ্ঠিত ।

মাঠ সংস্কারের উদ্যোগে বাধা, ২৫ জনের বিরুদ্ধে মামলা: লোহাগাড়ায় শাহজাহানের বিরুদ্ধে মামলাবাজির অভিযোগ

বিজয়নগরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ছুরিকাঘাত, অভিযুক্তের বাবারও স্বীকারোক্তি

নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ঠাকুরগাঁও সালন্দর মাদরাসায় ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

গাজার শুজাইয়ায় চতুর্থ দিনের মতো লড়াই অব্যাহত

প্রতিবেদক
Newsdesk
July 1, 2024 1:13 pm

আন্তর্জাতিক ডেস্ক :

ফিলিস্তিনের গাজা শহরের শুজাইয়ায় রোববার চতুর্থ দিনের মতো তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে।
ইসরায়েলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করেছেন, তার বাহিনী সেখানে কঠিন লড়াইয়ে জড়িয়ে পড়েছে।

এদিকে হাজার হাজার ফিলিস্তিনী বিধ্বস্ত এলাকা ছেড়ে পালিয়েছে নিরপদ স্থানে আশ্রয় নিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তারা সুড়ঙ্গের উপরে ও নিচে ফিলিস্তিনী জঙ্গিদের সাথে লড়াই চালিয়ে যাচ্ছে।

এছাড়া গাজার মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলীয় রাফা এলাকাতেও ফিলিস্তিনী সংগঠন হামাসের যোদ্ধাদের সাথে ইসরায়েলী বাহিনীর সংঘর্ষের খবর পাওয়া গেছে।

নেতানিয়াহু বলেছেন, তার বাহিনী রাফা, শুজাইয়াসহ গাজা উপত্যকার সর্বত্র লড়াই চালিয়ে যাচ্ছে।
জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ বলেছে, গত বৃহস্পতিবার শুজাইয়ায় যুদ্ধ শুরুর পর ৬০ হাজ্রা থেকে ৮০ হাজার লোক এলাকা ছেড়ে চলে গেছে।

এদিকে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি বিষয়ে আলোচনায় তেমন কোন অগ্রগতি নেই বলে জানা গেছে।
হামাস শনিবার বলেছে,মার্কিন মধ্যস্থতাকারীরা যে সংশোধিত নতুন পরিকল্পনা উপস্থাপন করেছে তাতে নতুন কিছু নেই।

হামাস স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে পুরোপুরি ইসরায়েলি সৈন্যে প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। কিন্তু ইসরায়েল হামাসের এই দাবি প্রত্যাখ্যান করছে।

নেতানিয়াহু রোববার বলেছেন, আমাদের জিম্মি মুক্তির পথে একমাত্র বাধা হামাস।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত