Monday , 1 July 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

মাদক মামলায় খালাস পেলেন আজিজ মোহাম্মদ, ২ কেয়ারটেকারের কারাদণ্ড

প্রতিবেদক
Newsdesk
July 1, 2024 9:40 pm

নিজস্ব প্রতিবেদক :

অভিযোগ প্রমাণিত না হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা মামলায় খালাস পেয়েছেন আলোচিত-সমালোচিত চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই। তবে একই মামলায় তার গুলশানের বাড়ির দুই কেয়ারটেকার নবীন মন্ডল ও পারভেজকে ১৫ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

ঢাকার দ্বিতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক তসরুজ্জামান এ রায় ঘোষণা করেন। সোমবার (১ জুলাই) আদালতের পেশকার তানভীর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ১৩ জুন আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় নবীন মন্ডল ও পারভেজ পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

এর আগে, গত ৯ মে জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় আজিজ মোহাম্মদ ভাইসহ তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এর বিচারক অরুণাভ চক্রবর্তী। যাবজ্জীবন সাজা পাওয়া অপর আসামিরা হলেন বনানী ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম ও আদনান সিদ্দিকী। এদিকে আজিজ মোহাম্মদ ভাই দীর্ঘদিন পরিবারসহ দেশের বাইরে অবস্থান করছেন। ধারণা করা হয় তিনি থাইল্যান্ডে রয়েছেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে : প্রধান উপদেষ্টা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম গ্রেপ্তার

বাজারে আগুন: সবজিতে সেঞ্চুরি, কাঁচা মরিচে ট্রিপল সেঞ্চুরি

ভারতীয় নাগরিকত্ব ও বৈধ নথি থাকার পরও পুশইন: সন্তান ও স্বদেশে ফিরতে সাইদা ফকিরের আকুতি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার

‘এমপি আনার হত্যার মোটিভ এখনও অজানা’

থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে : বিমান প্রতিমন্ত্রী

সাতক্ষীরার ৩০ সেকেন্ডের ঘূর্ণিঝড়ে সব লন্ডভন্ড

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে মিঠুন চক্রবর্তী

এক্সপ্রেসওয়ের এফডিসি অংশ রাজধানীবাসীর জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার: কাদের