Saturday , 27 July 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

সেন্টমার্টিনগামী ট্রলারডুবি, নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Newsdesk
July 27, 2024 1:57 pm

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিনগামী ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। এছাড়া অজ্ঞাতপরিচয় আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুজন হলেন সেন্টমার্টিন দক্ষিণপাড়ার আব্দুর রহমানের ছেলে মো. ফাহাদ (৩০) ও পশ্চিমপাড়ার আজম আলীর ছেলে মো. ইসমাইল (২৮)। তাদের সঙ্গে আরেক নিখোঁজ নুর মোহাম্মদ সৈকতের খোঁজ এখনো পাওয়া যায়নি।

শুক্রবার (২৬ জুলাই) বিকেলে টেকনাফের বড় ডেইল নাফ নদীর অংশ থেকে ওই দুজন ও মুন্ডার ডেইল থেকে অজ্ঞাতপরিচয় আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়।

টেকনাফ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) তপন কুমার বিশ্বাস জানান, ২৪ জুলাই দুপুরের দিকে শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিনগামী ট্রলারটি যাত্রীসহ সাগরে ডুবে যায়। এ ঘটনায় নুর মোহাম্মদ সৈকত ও মো. ইসমাইল নিখোঁজ হলেও বাকি ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়।

এরপর দুজন নিখোঁজের খবর পেয়ে সেন্টমার্টিন থেকে মো. ফাহাদসহ আরও কয়েকজন স্পিডবোটে ঘটনাস্থলে এসে ডুবে যাওয়া ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা করেন। এসময় স্পিডবোটটিও উত্তাল ঢেউয়ে উল্টে নিখোঁজ হন ফহাদও। নিখোঁজের দুদিন পর টেকনাফের নাফ নদী থেকে ফাহাদ ও ইসমাইলের মরদেহ উদ্ধার করা হলো।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত