Saturday , 10 August 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

আন্দোলন দমনে নেওয়া ফৌজদারি মামলা প্রত্যাহার

প্রতিবেদক
Newsdesk
August 10, 2024 11:35 pm

নিজস্ব প্রতিবেদক :

জুলাই ও আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলন দমন করার জন্য যেসব হত্যাকাণ্ড ঘটেছে, তার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার ব্যবস্থা করা এবং গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলন দমন করতে যেসব ফৌজদারি মামলা হয়েছে সেগুলো আগামী ৩ কর্মদিবসের মধ্যে প্রত্যাহারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সিদ্ধান্ত নিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

শনিবার (১০ আগস্ট) আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের সভাপতিত্বে মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের শপথের পর শনিবার প্রথম সচিবালয়ে আসেন আইন উপদেস্টা। প্রথম সভায় নেওয়া সিদ্ধান্তগুলো হলো, ১ জুলাই থেকে ৫ অগাস্ট পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনের সময়ের মধ্যে শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে যেসব শিশু-কিশোর মিথ্যা ও হয়রানিমূলক মামলায় আটক রয়েছে তাদের আগামী তিন কর্মদিবসের মধ্যে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা, সন্ত্রাস দমন আইন ও সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো দ্রুত প্রত্যাহার করার ব্যবস্থা করা এবং আইন ও বিচার বিভাগের ১৬৪৩০ নম্বরে (হেল্পলাইন) মিথ্যা ও হয়রানিমূলক মামলার ভুক্তভোগীদের আইনি সহায়তার ব্যবস্থা করা।

সর্বশেষ - জেলার খবর