Tuesday , 27 August 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

জাতিসংঘ মানবাধিকার কমিশনকে সহযোগিতার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রতিবেদক
Newsdesk
August 27, 2024 9:20 pm

নিজস্ব প্রতিবেদক :

জাতিসংঘের মানবাধিকার কমিশন যে কোনো ব্যাপারে যে কোনো ধরনের সাহায্য-সহযোগিতা চাইলে তা দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ মঙ্গলবার (২৭ আগস্ট) জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিনিধি দলের দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান উপদেষ্টা।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল এসেছিল। এটি ছিল তাদের সৌজন্য সাক্ষাৎ। আমরা তাদের নিশ্চয়তা দিয়েছি, যে কোনো ব্যাপারে যেকোনো ধরনের সাহায্য-সহযোগিতা দরকার হলে আমরা তা দেব।

উপদেষ্টা বলেন, জাতিসংঘ মিশনে আমাদের পুলিশ, আর্মি, এবং অন্যান্য বাহিনীর সদস্যরা যাতে আরও বেশি যেতে পারেন, আমরা তাদের সে বিষয়ে অনুরোধ করেছি।

তারা বলেছেন, বাংলাদেশের যারা ইউএন মিশনে আছেন তারা খুবই ভালো কাজ করছেন। তারা খুবই প্রশংসা করেছেন। বলেছেন, ‌ভবিষ্যতে বাংলাদেশ যাতে সব সময় এক নম্বরে থাকতে পারে সেই ব্যবস্থা তারা করবেন।

কিছুক্ষণ আগে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এসেছিলেন জানিয়ে উপদেষ্টা বলেন, উনি মূলত কৃষি মন্ত্রণালয়ে এসেছিলেন। এটি ছিল ওনার সঙ্গে আমাদের সৌজন্য সাক্ষাৎ। আমাদের এখানে নয় হাজারের মতো চীনা বিভিন্ন জায়গায় কাজ করেন। তাদের নিরাপত্তার বিষযয়ে তিনি আমাদের সহযোগিতা চেয়েছেন। আমরা বলেছি, যত ধরনের সাহায্য সহযোগিতা করা দরকার আমরা তা করব।

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা বলেন, আর একটা বিষয় আমরা উত্থাপন করেছি। আপনারা সবাই জানেন, আমাদের অনেকগুলো জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্ত এলাকায় উনারা আমাদেরকে কি ধরনের সাহায্য-সহযোগিতা করতে পারে, এজন্য তাদের কাছে আমরা অনুরোধ করেছি।

সর্বশেষ - জেলার খবর