Wednesday , 4 September 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চুয়াডাঙ্গা

ছাত্রদের রক্তে অর্জিত সুযোগ কাজে লাগাতে হবে : নৌ উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
September 4, 2024 8:25 pm

নিজস্ব প্রতিবেদক :

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব) এম সাখাওয়াত হোসেন বলেছেন, বিআইডব্লিউটিসির কার্যক্রম বাস্তবায়নে উদ্যোগী হতে হবে। বিআইডব্লিউটিসির সকল কার্যক্রমে ব্যয় সংকোচন এবং নিষ্ঠার সঙ্গে নিজ দায়িত্ব পালন করতে হবে। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে, যেকোনো অনিয়ম দূর করতে হবে।

বুধবার (৪ সেপ্টেম্বর) বিআইডব্লিউটিসি কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন এসব কথা বলেন।

উল্লেখ্য, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান অতিরিক্ত সচিব ড. কে এম মতিউর রহমান বিআইডব্লিউটিসির সার্বিক কার্যক্রম, সমস্যা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।

এ সময় নৌ পরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সঞ্জয় কুমার বনিক, বিআইডব্লিউটিসির পরিচালক ও মহাব্যবস্থাপক, সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান ও ইউনিট প্রধানরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজনীতি