শনিবার , ৭ সেপ্টেম্বর ২০২৪ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

আন্দোলনে আহতদের দেখতে নিউরোসায়েন্স হাসপাতালে প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ৭, ২০২৪ ৩:২২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

ছাত্র-জনতার আন্দোলনে গুরুতর আহতদের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতাল পরিদর্শন করে তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন তিনি।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে গুরুতর আহত হয়ে নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীনদের খোঁজ-খবর নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

পরিদর্শনকালে হাসপাতাল কর্তৃপক্ষ ড. ইউনূসকে জানায়, হাসপাতালটিতে আন্দোলনে গুরুতর আহত বিশ্ববিদ্যালয় ও কলেজের আট শিক্ষার্থীসহ অন্তত ১১ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। তাদের মধ্যে চারজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

আইসিইউতে চিকিৎসাধীনদের বিষয়ে প্রধান উপদেষ্টাকে নিউরোসায়েন্স হাসপাতালের পরিচালক কাজী দ্বীন মোহাম্মদ বলেন, আইসিইউতে থাকা চার শিক্ষার্থীর অবস্থা তিনি দেখেছেন। চারজনই মাথায় গুলিবিদ্ধ হয়েছে। তবে বর্তমানে তাদের অবস্থার উন্নতি হচ্ছে বলেও ড. ইউনূসকে জানান তিনি।

প্রধান উপদেষ্টার হাসপাতাল পরিদর্শনকালে অন্যদের মধ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের যুগ্ম পরিচালক বদরুল আলমসহ ঊর্ধ্বতন চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ডিজিটাল মাধ্যম ব্যবহারে সতর্ক হতে হবে : ডিবি হারুন

পাহাড়ের বিপথগামীদের স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান উপদেষ্টা সাখাওয়াতের

অরাজকতার দায় এড়াতে পারে না বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

সেন্টমার্টিনে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা হবে : পরিবেশ উপদেষ্টা

স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এক সাহসী কণ্ঠ ছিলেন কবি হেলাল হাফিজ: ড. ইউনূস

চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্য কমানো কঠিন: অর্থ উপদেষ্টা

গাজার আল শিফা হাসপাতালে অভিযান চলছে: ইসরায়েল

নাফিজ সরাফাতের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে অনুসন্ধান করছে সিআইডি

লভ্যাংশ বিতরণে অনিয়ম : ১৪ কোম্পানির চেয়ারম্যান-এমডিকে তলব বিএসইসির

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের পুরাতন লোহা বিক্রির নামে দেড় কোটি টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার