Wednesday , 11 September 2024 |
শিরোনাম:

ঢাকাসহ সারা দেশে ৮৮ দিনের অভিযানে ১ লাখ ৪১ হাজার গ্রেপ্তার

জিপিএস না থাকলে মিলবে না রেজিস্ট্রেশন-ফিটনেস, ১ আগস্ট থেকে কার্যকর

গ্যাস সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীকে সহায়তার আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর: জ্বালানি প্রতিমন্ত্রী

অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গণপূর্ত প্রতিমন্ত্রী

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক যাচাই শেষে ব্যবস্থা নেবে বিএসটিআই

রাষ্ট্রপতির পদ ছাড়ার পর আইনি ব্যবস্থা নিতে বাধা নেই: ডা. জাহিদ

ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক পৌর প্রশাসন গড়ে তোলাই প্রধান লক্ষ্য : অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন

  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চুয়াডাঙ্গা

রিমান্ড শেষে কারাগারে সাবেক আইজিপি শহিদুল হক

প্রতিবেদক
Newsdesk
September 11, 2024 5:47 pm

নিজস্ব প্রতিবেদক :

বৈষম্যবিরোধী কোটা আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক আইজিপি শহিদুল হককে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে সাত দিনের রিমান্ড শেষে শহিদুল হককে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার সাব-ইন্সপেক্টর বায়েজীদ বোস্তামী। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৪ সেপ্টেম্বর তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই দিন মোহাম্মদপুরে মুদি দোকানদার আবু সায়েদ হত্যা মামলায় আরেক সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের আট দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকেলে নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় পুলিশের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ মারা যান। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সপ্তম শ্রেণি থেকে কারিগরি শিক্ষা দেয়ার পরিকল্পনা করা হচ্ছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের নির্বাচনি প্রচার অফিসে আগুন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির সাথে চোরাকারবারিদের গোলাগুলি, নিহত ১

হারুন-বিপ্লবসহ ৪০ পুলিশ কর্মকর্তার ৭৮ পদক প্রত্যাহার

মাদক গায়েবের অভিযোগে ডিএনসি পরিদর্শক জিল্লুর তদন্তের মুখে

শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো করে শিক্ষা দিতে হবে: শিক্ষকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী

জকসু নির্বাচন: ২১ বছর অপেক্ষার পর ক্যাম্পাসে ভোট উৎসব

১৪ বছর পর সন্ধান মিলল ‘মোস্ট ওয়ান্টেড’ মেজর জিয়ার

স্থানীয় সরকার নির্বাচন দলীয় হবে কি না, সিদ্ধান্ত সংসদে

সরকার পতনের পর আমলাতন্ত্র শক্তিশালী হয়েছে: দেবপ্রিয় ভট্টাচার্য