Wednesday , 11 September 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

তিন সপ্তাহের মধ্যে লোডশেডিং পরিস্থিতির উন্নতির আশা

প্রতিবেদক
Newsdesk
September 11, 2024 9:21 pm

নিজস্ব প্রতিবেদক :

আগামী তিন সপ্তাহের মধ্যে বিদ্যুতের লোডশেডিং পরিস্থিতির উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

উপদেষ্টা বলেন, বড়পুকুরিয়ায় কারিগরি সমস্যা হয়েছে; যা দ্রুত মেরামত করা হচ্ছে; রামপাল পুনরায় চালু হয়েছে; আদানির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং দ্রুত গ্যাস আমদানির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আজ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফোরাম ফর এনার্জি রিপোটার্স বাংলাদেশের চেয়ারম্যান শামীম জাহাঙ্গীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের সঙ্গে অন্য সরকারের পার্থক্য হল; বর্তমান সরকার কোনো পাতানো নির্বাচনের মাধ্যমে গঠিত নয়; বহু ছাত্র-জনতার রক্ত ও ত্যাগের বিনিময়ে এই সরকার গঠিত হয়েছে।

দায়িত্ব গ্রহণের পর অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছে উল্লেখ করে ফাওজুল কবির বলেন, ২০১০ সালের বিশেষ আইন স্থগিত ও বিআরসি আইনের ৩৪ক ধারা বাতিল; তেলের দাম কমানো; কোম্পানির চেয়ারম্যান থেকে সচিবদের অপসারণ; বিদ্যুৎ ও জ্বালানি খাতের লুটপাটের কাঠামো ভেঙে দেওয়া; বদলি ও নিয়োগ বাণিজ্য বন্ধের জন্য বদলি ও নিয়োগের নির্দিষ্ট নীতিমালা তৈরিসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি।

এসময় বিদ্যুৎ ও জ্বালানি খাতের অনিয়ম-দুর্নীতির তথ্য দিয়ে সহযোগিতার জন্য সাংবাদিকদের আহ্বান জানান জ্বালানি উপদেষ্টা।

প্রতিনিধি দল ফাওজুল কবির খানকে নতুন দায়িত্বের জন্য স্বাগত জানিয়ে বলেন, তারা তাদের বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে এখাতের অনিয়ম-দুর্নীতি তুলে ধরে একটি টেকসই বিদ্যুৎ ও জ্বালানি খাত গঠনে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।

সংগঠনের ভাইস চেয়ারম্যান, এক্সিকিউটিভ ডিরেক্টর, ডিরেক্টর ও এক্সিকিউটিভ মেম্বাররা এসময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জেলার খবর