Tuesday , 16 January 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

কারাগার থেকে মুক্তি পেতেই নতুন মামলায় ইরানের দুই নারী সাংবাদিক

প্রতিবেদক
Newsdesk
January 16, 2024 1:43 pm

আন্তর্জাতিক ডেস্ক :

কারাগার থেকে জামিনে মুক্তি পেতেই হিজাববিরোধী নতুন মামলায় জড়ালেন ইরানের দুই নারী সাংবাদিক। তারা হলেন- নিলুফার হামেদি (৩১) ও এলাহেহ মোহাম্মদী (৩৬)।

দেশটির কুর্দি তরুণী মাসা আমিনির (২২) মৃত্যুর খবর প্রচার করায় তাদেরকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। এক বছরের বেশি সময় কারাগারে থাকার পর তাদের জামিনে মুক্তি দেয় ইরানের আদালত।

কিন্তু কারাগার থেকে হিজাব ছাড়াই তাদেরকে বেরিয়ে আসতে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, ওই দুই নারী সাংবাদিক বিজয়ের চিহ্ন দেখাচ্ছেন এবং তাদের মাথায় কোনও হিজাব নেই। একজনের মাথায় শীতের টুপি; আরেকজনের মাথায় সাধারণ স্কার্ফ ছিল।
এর ফলে হিজাব আইন লঙ্ঘনের অভিযোগে জামিনে ছাড়া পাওয়ার একদিন পরই তাদের বিরুদ্ধে নতুন মামলা হয়েছে। সোমবার তাদের বিরুদ্ধে এ মামলা করে দেশটির বিচারিক বিভাগ।

২০২২ সালে নৈতিকতা পুলিশের হেফাজতে নিহত হন মাহসা আমিনী নামের কুর্দি তরুণী। তার সেই মৃত্যুর তথ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় ওই দুই নারী সাংবাদিককে আটক করা হয়। পরবর্তীতে তাদের যথাক্রমে ১২ ও ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সূত্র: আল জাজিরা

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগ: কক্সবাজারে ২ হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক

নেত্রকোণায় হাত-পা বাঁধা অবস্থায় বৃদ্ধার লাশ উদ্ধার

ঘাটাইলে ওয়ার্কশপ কর্মচারী হত্যা: গ্রেফতার ৫

কাতারে স্বাগত সংবর্ধনায় বাংলাদেশি ৪ নারী ক্রীড়াবিদের যোগদান

আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা : গ্রেপ্তার ১

‘বান্ধবীর সঙ্গে’ আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় সহকর্মীকে পিটিয়ে হত্যা

জুলাই সনদ পর্যালোচনায় মতামত দিয়েছে ২৬ দল

আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না: উপদেষ্টা মাহফুজ

‘উত্তরণ’ নাটকের ৩৩তম প্রদর্শনী বৃহস্পতিবার

এইচএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ : টানা বৃষ্টিতে ডুবল কুমিল্লা নগরী