Friday , 13 September 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

সুনামগঞ্জ সীমান্তে সাড়ে ১৯ লাখ রুপিসহ যুবক আটক

প্রতিবেদক
Newsdesk
September 13, 2024 5:59 pm

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ১৯ লাখ ৫০ হাজার ভারতীয় রুপিসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলাউড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে দোয়ারাবাজারের বাংলাবাজার বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাসার বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃত যুবক ওই উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালীপাড়া গ্রামের মো. সুরুজ আলমের পুত্র মোহাম্মদ হৃদয় মিয়া (২৫)।

বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার জানান, বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলাউড়া গ্রাম থেকে ১৯ লাখ ৫০ হাজার ভারতীয় রুপিসহ হৃদয় মিয়া আটক করা হয়েছে। হৃদয় মিয়া চোরাচালান চক্রে জড়িত। তাকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

নওগাঁয় ট্রিপল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

সভা-সমাবেশের বিষয়ে ইসির নির্দেশনা বাস্তবায়ন করবে মন্ত্রণালয়: স্বরাষ্ট্রমন্ত্রী

কালো পতাকার নামে আবারো সন্ত্রাসের আভাস: কাদের

ঈদের ছুটি ২দিন বাড়ানোর দাবি যাত্রী কল্যাণ সমিতির

বিশ্ব ইজতেমা উপলক্ষে চলবে ১১ জোড়া স্পেশাল ট্রেন

পটুয়াখালী-মির্জাগঞ্জ-বেতাগী সড়ক খানাখন্দে ভরা সড়ক ।। সীমাহীন দুর্ভোগে কয়েক লক্ষ মানুষ

ঢাকায় রাস্তা খোঁড়াখুঁড়িতে এখন থেকে লাগবে পুলিশের অনুমতি

ভারতীয় সেই নারীকে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলায় পুলিশে সোপর্দ

সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী

বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু