শনিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

জুলুম নয়, করদাতাদের স্বস্তি দেওয়া হবে: এনবিআর চেয়ারম্যান

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ১৪, ২০২৪ ৫:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, আইন মেনে রাজস্ব আদায় করা হবে। জোর করে কারো কাছ থেকে কর আদায় করবেন না।
এখন থেকে জুলুম নয়, করদাতাদের স্বস্তি দেওয়া হবে।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের মাল্টিপারপাস হলে বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাকসেশন) অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘অর্থ আইন, ২০২৪-এর মাধ্যমে প্রত্যক্ষ করের ক্ষেত্রে আনীত পরিবর্তনগুলোর ওপর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, সবাইকে অনলাইনে রিটার্ন দাখিলের অনুরোধ করছি। জনগণের কাঁধে ঋণের বোঝা চাপছে, অথচ এনবিআর কাঙ্ক্ষিত রাজস্ব আদায় করতে পারছে না। এখান থেকে বের হতে হবে।

তিনি আরও বলেন, করদাতাদের দেওয়া রাজস্ব বিভিন্নভাবে অপচয় হয় এমন কথা প্রচলিত আছে। এখান থেকে বের হতে হবে এনবিআরকে।

সভায় অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, বিদেশি বিনিয়োগ খুব একটা পাওয়া যাবে না। অভ্যন্তরীণ রাজস্বের ওপর নির্ভর করতে হবে। তাই রাজস্ব আদায়ে দীর্ঘসূত্রিতা কমাতে হবে। প্রত্যক্ষ করে ফাঁকি দেওয়া যায় না। কিন্তু আমাদের পরোক্ষ করে ঝামেলা আছে। কষ্ট দিয়ে কারো কাছ থেকে রাজস্ব আদায় করবেন না।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

জুলাই হত্যাকাণ্ডে জড়িতরা কীভাবে পালালো, সেটিও বিচারের আওতায় আনার তাগিদ পরিবেশ উপদেষ্টার

কোন পার্টি নিষিদ্ধ হবে সেটি জনগণ সিদ্ধান্ত নেবে: মির্জা ফখরুল

১ কোটি ৩৭ লাখ টাকার ভারতীয় চিনিসহ মালামাল জব্দ

টিএসসিতে নামাজের স্থানে তালা, ছেলে-মেয়ে কেউই নামাজ পড়তে পারবে না

টিএসসিতে নামাজের স্থানে তালা, ছেলে-মেয়ে কেউই নামাজ পড়তে পারবে না

সবজির দাম স্থিতিশীল, চড়া আলুর বাজার

সেন্টমার্টিন দ্বীপে যেতে মানতে হবে ১২ নির্দেশনা

শেখ হাসিনার বিরুদ্ধে রেড এলার্ট জারি করতে ইন্টারপোলকে চিঠি দেয়া হয়েছে: চিফ প্রসিকিউটর

তারেক রহমান ভোটার হবেন ২৭ ডিসেম্বর: সালাহউদ্দিন আহমদ

অস্থিরতা বাড়াতে এবার ইরানের ৫ জ্বালানি স্থাপনায় বিমান হামলা

বিচার বিভাগের স্বচ্ছতা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: রাষ্ট্রপতি