শনিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

গণতান্ত্রিক ছাত্রশক্তি বিলুপ্ত ঘোষণা

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ১৪, ২০২৪ ৮:৩৪ অপরাহ্ণ

ঢাবি প্রতিনিধি :

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের নেতৃত্বে থাকা ছাত্রসংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তির সব কার্যক্রম ও কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

গতকাল শুক্রবার গণতান্ত্রিক ছাত্রশক্তির ফেসবুক পেইজে এ ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া আখতার হোসেনও আজকের পত্রিকা’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, ২০২৩ সালের ৪ অক্টোবর ডাকসু ভবনের সামনে এই দলের আত্মপ্রকাশ ঘটে। সেদিন ২১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে আহ্বায়ক ও আবু বাকের মজুমদারকে সদস্যসচিব করে ৩৩ সদস্যবিশিষ্ট কমিটিও ঘোষণা করা হয়। আসিফ মাহমুদ বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং আবু বাকের মজুমদার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

কার্যক্রম স্থগিত ও কমিটি বিলুপ্ত করার বিষয়ে আখতার হোসেন বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর থেকে গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতা-কর্মীরা সর্বাত্মকভাবে অংশগ্রহণ করে আন্দোলনের সঙ্গে একীভূত হয়ে যান। তারপর থেকে গণতান্ত্রিক ছাত্রশক্তি স্বনামে সক্রিয় ছিল না, এ নামে কোনো প্রোগ্রাম করিনি, ফেসবুক পেজেও কোনো অ্যাক্টিভিটি ছিল না। ফলে গণতান্ত্রিক ছাত্রশক্তি নিষ্ক্রিয় হয়ে পড়ে।’

আখতার আরও বলেন, ‘গণ-অভ্যুত্থানের পরে দুজন দায়িত্বশীল সরকারের উপদেষ্টা হন এবং ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের মধ্যে, ছাত্রসংগঠনের মধ্যে ছাত্ররাজনীতি কেমন হবে তা নিয়ে অস্পষ্টতা রয়েছে। নীতিনির্ধারণের বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়া দরকার বলে মনে হয়। সিদ্ধান্ত নেওয়া হয় গণতান্ত্রিক ছাত্রশক্তির কার্যক্রম স্থগিত করার এবং কমিটিগুলো বিলুপ্ত করা হয়।’

তিনি আরও বলেন, ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি কীভাবে ফাংশন করবে, সেটা বর্তমান যাঁরা আছেন এবং সামনে যাঁরা যুক্ত হবেন, তাঁরা ছাত্ররাজনীতির রূপরেখা কী হবে সেটা সামনে রেখে সিদ্ধান্ত দেবেন। আমি (আখতার হোসেন) জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত থাকায় এবং নাহিদ-আসিফ অন্তর্বর্তীকালীন সরকারে থাকায় আমরা গণতান্ত্রিক ছাত্রশক্তির ডিসিশন মেকিং ও দায়িত্বে থাকছি না।’

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

এনইআইআর পদ্ধতি চালুর প্রতিবাদে বিটিআরসি ভবনে হামলা ও ভাঙচুর

বাংলাদেশে গ্যাস অনুসন্ধান অব্যাহত রাখতে সহযোগিতা চায় রাশিয়া

আগাম জামিন পেলেন নাহিদ সুলতানা যুথি

সংসদের আগে স্থানীয় নির্বাচন চাইলেন জামায়াতের আমির

শহিদুল আলমকে ইসরায়েলের কারাগার থেকে মুক্ত করার চেষ্টা করছে সরকার

একটি ধর্মভিত্তিক দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে: রিজভী

টেকনাফে মানবপাচার চক্রের ৬ সদস্য আটক

রাতে বালু জব্দ, নিলামের নামে শত ব্যবসায়ীর বালু লুটের অভিযোগ

২ হাজার টাকা চুরিকে কেন্দ্র করে মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যা

মির্জাগঞ্জের নবাগত ইউএনও’র সাথে এমজেএফ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ