সোমবার , ১৬ সেপ্টেম্বর ২০২৪ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

পুলিশ কর্মকর্তার ছেলেকে হত্যাএসআই শাহাদাৎ ৬ দিনের রিমান্ডে

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ১৬, ২০২৪ ৫:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে রাজধানীর যাত্রাবাড়ীতে নারায়ণগঞ্জ সরকারি আদমজী নগর এম ডব্লিউ কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইমাম হাসান তাইমকে গুলি করে হত্যার মামলায় শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাৎ আলীর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ইমাম হাসান তাইম রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের উপ-পরিদর্শক মো. ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত শুনানি শেষে শাহাদাৎ আলীকে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

এদিন গোয়েন্দা পুলিশ (ডিবি) এসআই শাহাদাৎ আলীকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার ৬ দিনের রিমান্ডের আদেশ দেন।

গত ২০ আগস্ট নিহতের মা মোসা. পারভীন আক্তার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অন্য আসামিরা হলেন- এডিসি শাকিল মোহাম্মদ শামীম, এসি তানজিল আহমেদ, যাত্রাবাড়ী থানার ওসি (তদন্ত) জাকির হোসেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ২০ জুলাই কারফিউ জারি করে সরকার। ওই দিন দুপুর ১২ টা থেকে ২টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। ওই সময় তাইম তার দুই বন্ধুর সাথে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় চা খেতে যান। ওই সময় কিছু মানুষ বৈষম্যবিরোধী বিক্ষোভ করছিলেন। তখন ইকবাল হোসেন, শামীম ও তানজিল আহমেদের নির্দেশে জাকির হোসেন ও তার সঙ্গী পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের ওপর টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট নিক্ষেপ ও গুলি চালান। প্রাণভয়ে ছাত্র-ছাত্রীরা এলোপাথারির ছোটাছুটি করতে থাকেন। তাইম ও তার দুই বন্ধু লিটন চা স্টোরের ভেতর ঢুকে দোকানের সাটার টেনে দেন। কিন্তু, সাটারের নিচের দিকে কিছুটা খোলা ছিল। সেখানে অবস্থানকারীদের টেনে বের করে পুলিশ। গুলি থেকে বাঁচতে চাইলে দৌড় দিতে বলেন জাকির হোসেন। তখন তাইম সবার আগে দৌড় দেন। জাকির গুলি করেন। সেখানেই মারা যান তাইম।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

এস আলমের গাড়ি সরিয়ে বহিষ্কার তিন বিএনপি নেতাকে ফেরানো হলো দলে

আইসিটি খাতে ২০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান তৈরি হয়েছে

বাড়ল এলপি গ্যাসের দাম

শাওনসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাগর–রুনি হত্যা মামলায় নতুন আইনজীবী নিয়োগ

১৭ বছর কারামুক্তির পর নেত্রকোনার গণ সংবর্ধনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর

অপকর্ম বন্ধ না করলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে: মির্জা ফখরুল

পোস্টাল ভোটিং অ্যাপে ১১ লাখ নিবন্ধন, সময় বাড়ল ৫ জানুয়ারি পর্যন্ত

নিরাপদ সড়ক আন্দোলনের মামলা: আমির খসরুসহ ৫ জনের খালাস

‘গণহত্যাকারী ও দোসরদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিতে ব্যর্থ হলে জনগণ আইন হাতে তুলে নেবে’