মঙ্গলবার , ২৪ সেপ্টেম্বর ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

সাবেক সেনাপ্রধান আজিজের দুই ভাইয়ের চারটি ভুয়া এনআইডি বাতিল

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ২৪, ২০২৪ ৭:১৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের দুই ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফের করা চারটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ পরিচালক শরিফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এসব জাতীয় পরিচয়পত্রের বিপরীতে দেশে আর কোনো সুযোগ–সুবিধা পাবেন না তারা।

ইসির পক্ষ থেকে গত জুন মাসে হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদের ভুয়া এনআইডির বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে আজ তাদের করা চারটি ভুয়া এনআইডি বাতিল করা হলো।

জাতীয় পরিচয় নিবন্ধন আইন অনুযায়ী, মিথ্যা তথ্য দিয়ে এনআইডি তৈরি করা একটি দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধে সর্বোচ্চ এক বছর কারাদণ্ড বা অনধিক ২০ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড দেয়া হতে পারে। জালিয়াতি প্রমাণিত হলে সাত বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানার বিধানও রয়েছে।

প্রসঙ্গত, এর আগেও হারিছ আহমেদ এবং তোফায়েল আহমেদ সম্পর্কে ভুয়া তথ্যের ভিত্তিতে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র তৈরি করার অভিযোগ ওঠে। তাদের স্ত্রীরাও একই ধরনের জালিয়াতির সঙ্গে জড়িত ছিলেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমানের দেশে ফেরার উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারিনি: সালাহউদ্দিন

কৃষক সামছুল হত্যা মামলায় : বাবা-ছেলেসহ ১০ জনের যাবজ্জীবন

স্বাক্ষরিত সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি: মির্জা ফখরুল

পালিয়ে যাওয়া স্ত্রীর ডিভোর্স লেটার লাগে না : রিজভী

ধর্ষণবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

প্রতারণা নিয়ে বাশারকে আদালতের উপর্যুপরি প্রশ্ন, বাইরে ডিম নিক্ষেপ

পাবনায় হঠাৎ অসুস্থ ডেপুটি স্পিকার, ঢাকায় আনা হলো হেলিকপ্টারে

সাংবাদিককে গালাগাল টেকনাফের ইউএনওকে ওএসডির নির্দেশ : মন্ত্রিপরিষদ সচিব

গত ১০ বছরে দেশে খেলাপি ঋণ বেড়েছে ১ লাখ কোটি টাকা : সিপিডির গবেষণা

সারাদেশের মহাসড়কে ব্লকেড না দেওয়ার আহ্বান হাসনাতের