বুধবার , ২৫ সেপ্টেম্বর ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ১০:১১ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট :

মার্কিন প্রেসিডেন্ট জোসেফ আর বাইডেন এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ওয়াশিংটন ও ঢাকার মধ্যকার ঘনিষ্ঠ অংশীদারিত্বের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এটি অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং দুই দেশের জনগণের সম্পর্কের গভীরে প্রোথিত রয়েছে।

মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের (ইউএনজিএ) ফাঁকে দুই নেতার সাক্ষাতের পর হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেন দুই সরকারের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন এবং বাংলাদেশকে তার নতুন সংস্কার কর্মসূচি বাস্তবায়নে মার্কিন সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অধ্যাপক ড. ইউনূসকে বাংলাদেশের অন্তর্বতী সরকারের প্রধান হিসেবে সাম্প্রতিক নিয়োগে অভিনন্দন জানিয়েছেন।

শেখ হাসিনা গত ৫ আগস্ট তার সরকারের বিরুদ্ধে ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের মুখে প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এর পর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গত ৮ আগস্ট অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন। (বাসস)

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

নীতি সুদহার ১০ শতাংশ রেখেই কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুদ্রানীতি ঘোষণা

গাইবান্ধায় বিরোধ মীমাংসা করতে গিয়ে হামলায় ইউপি সদস্য নিহত

ডেভিল শেষ না হওয়া পর্যন্ত অপারেশন চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

যে কারণে মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন সোনু সুদ

পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি চলছে, জানালেন ট্রাম্প

জাল সনদধারী শিক্ষকদের চিহ্নিত করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

ঈদে অগ্রিম বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ড্রেনেজ ব্যবস্থা এবং মাদকমুক্ত পুরান ঢাকা গড়ে তোলার প্রতিশ্রুতি হাজী মিলনের

এবার হজে যাচ্ছেন ৮৭ হাজার ১০০ জন