রবিবার , ২৯ সেপ্টেম্বর ২০২৪ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীরা নজরদারিতে: ডিএমপি কমিশনার

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ২৯, ২০২৪ ৬:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

রাজনৈতিক পটপরিবর্তনের পর কারামুক্ত হওয়া শীর্ষ সন্ত্রাসীরা পুলিশের নজরদারিতে আছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মাইনুল হাসান। তিনি বলেছেন, “এরকম যারা ইতোমধ্যে মুক্তি পেয়েছে, তারা দীর্ঘ সময় জেল খেটে আদালতের মাধ্যমে মুক্তি পেয়েছে। তারা আমাদের সার্ভিল্যান্সে আছেন।
“নতুন করে অপরাধে যুক্ত হলে- তাদের বিরুদ্ধে নতুন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

রোববার পল্টন আউটার স্টেডিয়ামে এক ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী শেষে তিনি এ কথা বলেন।

গত ২৬ অগাস্ট ব্লগার রাজীব হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানী জামিনে মুক্তি পান।

এছাড়া শেখ আসলাম ওরফে সুইডেন আসলাম, সানজিদুল ইসলাম ইমন ওরফে কলাবাগান ইমন, আব্বাস, টিটন, পিচ্চি হেলাল, ফ্রিডম রাসুর মতো শীর্ষ সন্ত্রাসীরা কারাগার থেকে মুক্ত হয়েছেন; যারা খুন, চাঁদাবাজি, ভাংচুর ও দখলবাজির অভিযোগে বিভিন্ন মামলায় দীর্ঘ বছর কারাগারে বন্দি ছিলেন।

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর অনেক পুলিশ কর্মস্থলে ফেরেনি, তাদের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘এখনো যেসব পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।’

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

মোড়লদের রক্তচক্ষুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্বাচনের দিকে বাংলাদেশ : নানক

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৬

আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য গ্রেপ্তার

এস আলম গ্রুপের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে অনুসন্ধান শুরু

যৌক্তিক সময়ে নির্বাচন দিতে হবে: মুজিবুল হক চুন্নু

থমথমে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, ঘুমধুম-তুমব্রু সীমান্ত

প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন টনি ব্লেয়ারের

মিথ্যা মামলায় মৃত ব্যক্তিকেও সাজা দেয়া হচ্ছে: রিজভী

বিপিএল ফাইনাল: বরিশালের বিপক্ষে ব্যাটিংয়ে চিটাগাং

অনুমোদনহীন সব রেস্তোরাঁয় অভিযান চলবে: হাইকোর্ট