Monday , 25 August 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

ভারতে খেলতে আসছে আর্জেন্টিনা

প্রতিবেদক
Newsdesk
August 25, 2025 4:48 pm

স্পোর্টস ডেস্ক :

ফুটবলের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার ভারতীয় দর্শকদের সামনে মাঠে নামতে চলেছে। নভেম্বরে কেরালার তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসির দল।

কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান ইতিমধ্যেই নিশ্চিত করেছেন- এই ম্যাচে মেসিকেও খেলানো হবে। আর্জেন্টিনার গণমাধ্যম জানিয়েছে, ১০ থেকে ১৮ নভেম্বরের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আর্থিক দিক থেকেও এটি হবে বড়সড় আয়োজন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, কেরালায় মাত্র এক ম্যাচ খেলেই বাংলাদেশি টাকায় প্রায় ১৮১ কোটি টাকা পাবে আর্জেন্টিনা দল।

তবে এখনো নির্ধারিত হয়নি প্রতিপক্ষ। সম্ভাব্য দল হিসেবে শোনা যাচ্ছে মরক্কো, জাপান, কোস্টারিকা ও অস্ট্রেলিয়ার নাম। যদিও স্কালোনির দল চাইছে- ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৫০-এর মধ্যে থাকা কোনো দলের বিপক্ষে খেলতে।

ভারতে আর্জেন্টিনার সফরের খবর প্রকাশ্যে আসতেই সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। এখন অপেক্ষা শুধু- কেরালার মাটিতে মেসির জাদু দেখার।

 

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

জাতিসংঘের দাবিতে ‘শীঘ্রই’ যুদ্ধ বন্ধ হবে: ইসরায়েল

কর অঞ্চল ৩ জুলহাস উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ

সড়ক ও পরিবহন খাতে দুর্নীতি বন্ধ হয়নি: নাহিদ ইসলাম

তিন ঘণ্টার চেষ্টায় ট্যানারি গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

এবার ইউনাইটেড মেডিকেল কলেজ নিয়ে তদন্তে ৫ সদস্যের কমিটি

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিতে চায় বিএনপি: মির্জা ফখরুল

নিখোঁজের ৪ দিন পর বিসিএস ক্যাডার হ্যাপিকে কক্সবাজারে উদ্ধার

বাজেট অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সামঞ্জস্যপূর্ণ নয়: সিপিডি

চাঁদাবাজ ও দখলদারকে চিহ্নিত করে রাখুন: আলতাফ হোসেন চৌধুরী

জুলাই গণঅভ্যুত্থান পালনে বিএনপির ৫৮ সদস্যের কমিটি