মঙ্গলবার , ১ অক্টোবর ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

সাবেক সচিব জাহাঙ্গীর আলম ৫ দিনের রিমান্ডে

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ১, ২০২৪ ৮:২৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে গুলিতে ধানমন্ডির জিগাতলায় আবদুল মোতালিব নামে এক কিশোর নিহতের মামলায় নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাঙ্গীর আলমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১ অক্টোবর) আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক নজরুল ইসলাম ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো বেলাল হোসেনের আদালত এ আদেশ দেন।

জানা গেছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে জিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার মিছিলে থাকা আবদুল মোতালেব নামে এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরবর্তীতে ২৬ আগস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়।

আজ সকালে রাজধানীর গুলশান থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

দেড় যুগে দেশ থেকে ২৪০ বিলিয়ন ডলার পাচার হয়েছে: অ্যাটর্নি জেনারেল

সীমান্ত সম্মেলনে গুরুত্ব পাচ্ছে সীমান্ত হত্যা ও অবৈধ অনুপ্রবেশ

একনেকে ১১ প্রকল্প অনুমোদন

সরকার ৬ মাসের মধ্যে নির্বাচন উপহার দেবে, প্রত্যাশা মেজর হাফিজের

সংস্কার করে দ্রুত নির্বাচনে যেতে হবে: খন্দকার মোশাররফ

৯০’র ছাত্র আন্দোলনকে জুলাই সনদে অন্তর্ভুক্তির দাবি

নারী ওয়ানডে বিশ্বকাপ: ম্যাচ না জিতলেও কোটি কোটি টাকা পাবে বাংলাদেশ দল

তিন মাসে ১৪৩ রোহিঙ্গার হাতে বাংলাদেশের পাসপোর্ট, গ্রেপ্তার ২৩

কোরবানির পশুর চামড়া ঢাকায় বর্গফুট ৬০ টাকা, বাইরে ৫৫ টাকা

স্ত্রীসহ সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা