Tuesday , 1 October 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

রানা প্লাজার সোহেল রানার হাইকোর্টে জামিন

প্রতিবেদক
Newsdesk
October 1, 2024 8:31 pm

নিজস্ব প্রতিবেদক :

রানা প্লাজার মালিক সোহেল রানাকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১ অক্টোবর) বিচারপতি মো. আতাউর রহমান খান ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।

আদালতে সোহেল রানার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাজ্জাতুল হায়দার চৌধুরী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মাসুদ রানা।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে আপিল করা হবে। এর আগে ২০২৩ সালের ৬ এপ্রিল এ মামলায় সোহেল রানাকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। তিন দিন পর ৯ এপ্রিল হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন আপিল বিভাগ।

২০২২ সালের মার্চে রানাকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। ওই রুলকে যথাযথ ঘোষণা করে পরের বছরের গত ৬ এপ্রিল তাকে জামিন দেওয়া হয়েছিল।

২০১৩ সালের ২৪ এপ্রিল দেশের ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনা রানা প্লাজা ধসের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ১৩শ মানুষের মৃত্যু হয়। যাদের প্রায় সবাই ছিলেন পোশাক কারখানার শ্রমিক। এ ঘটনায় হওয়া হত্যা মামলার প্রধান আসামি ভবনের মালিক সোহেল রানা।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

ঈদে মুক্তির তালিকায় ‘ডার্ক ওয়ার্ল্ড’

সাবেক এমপি বাহাউদ্দিনের ফ্ল্যাট ও ব্যাংক হিসাব জব্দের আদেশ

পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে বিএনপি: তারেক রহমান

ঢাকায় কিলোমিটারপ্রতি ৬.২৭ টাকা যানজট শুল্কের প্রস্তাব

গাজার শিশুরা ৮ মাস ধরে স্কুলে যেতে পারছে না: জাতিসংঘ

কলেজ শিক্ষার্থী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী

‘বিশ্বে প্রতিবছর ৪ কোটি মানুষ অনিরাপদ খাদ্য খেয়ে মারা যান’

যুদ্ধের শিকার ৬০ কোটি নারী ও মেয়েশিশু: জাতিসংঘ

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী