Tuesday , 1 October 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

সেপ্টেম্বরে দেশে রেমিট্যান্স এলো ২৪০ কোটি ডলার

প্রতিবেদক
Newsdesk
October 1, 2024 8:33 pm

নিজস্ব প্রতিবেদক :

সেপ্টেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৪০ কোটি ডলার। বৈধ পথে অর্থ পাঠানোর প্রবণতা বাড়ায় দেশে রেমিট্যান্স বেড়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) এ তথ্য তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

জানা যায়, আগের বছরের (২০২৩ সাল) সেপ্টেম্বর মাসে প্রবাসী আয় এসেছিল ১৩৩ কোটি ডলার। আর চলতি বছরের (২০২৪ সাল) সেপ্টেম্বর মাসে প্রবাসী আয় এসেছে ২৪০ কোটি ডলার। গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ১০৭ কোটি ডলার। সেই হিসেবে এই সময়ের মধ্যে প্রবাসী আয় বেড়েছে ৮২ দশমিক ২০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্ট মাসে প্রবাসী আয় এসেছিল ২২২ কোটি ৪১ লাখ ডলার। সেপ্টেম্বরে তা বেড়ে আরও ১৮ কোটি ডলার বেশি এসেছে।

চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে জুনে, যা পরিমাণে ২৫৪ কোটি ডলার। এটি একক মাস হিসেবে গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণ প্রবাসী আয় আসার রেকর্ড। এর আগে ২০২০ সালের জুলাইয়ে এসেছিল ২৫৯ কোটি ডলার। চলতি বছরে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ ২৪০ কোটি ডলার এসেছে সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসে।

সর্বশেষ - জেলার খবর