Friday , 4 October 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকে বিএনপি : আজাদ

প্রতিবেদক
Newsdesk
October 4, 2024 8:45 pm


মানিকগঞ্জ প্রতিনিধি :

বিএনপির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, বিএনপি সবসময় হিন্দু সম্প্রদায়ের পাশে ছিল। এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা হিন্দু-মুসলিম ভাই ভাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার। আমরা সবাই বাংলাদেশি। এই কথাটি শুধু মুখে বললেই হবে না। আমাদের কার্যক্রমের মাধ্যমে সেটি প্রকাশ করতে হবে।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জ শহরের মন্নু সিটিতে (গিল্ড) বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে আজাদ এসব কথা বলেন।

নজরুল ইসলাম আজাদ বলেন, দুর্গাপূজা উপলক্ষে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিভিন্ন সংগঠনের সমন্বয়ে স্বেচ্ছাসেবী টিম গঠন করা হয়েছে। সারাদেশে আমরা তারেক রহমানের নির্দেশনায় মিটিং করছি। আমাদের স্বেচ্ছাসেবক টিম আপনাদের পূজামণ্ডপে পাহারা দেবে। যাতে আপনাদের নিরাপত্তা নিশ্চিত হয় এবং দুর্গাপূজা সুন্দরভাবে উদযাপন করতে পারেন। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের স্বেচ্ছাসেবী টিম মাঠে থাকবে। আমি বিশ্বাস করি অন্যান্য জেলাগুলোর চেয়ে মানিকগঞ্জে আরও সুন্দর ও ভালোভাবে দুর্গাপূজা হবে।

মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রীতার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন বিএনপির আরেক সহসাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো, মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএ কবির জিন্নাহ প্রমুখ। এসময় স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জেলার খবর