Saturday , 5 October 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

কেরানীগঞ্জে হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, প্রাণ গেল ৩ জনের

প্রতিবেদক
Newsdesk
October 5, 2024 10:55 pm

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার কেরানীগঞ্জে এক হোটেলে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। এসময় আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রোহিতপুর বোডিং মার্কেটে এ ঘটনা ঘটে। মৃতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

প্রত্যক্ষদর্শী মনসুর আলী জানান, কেরানীগঞ্জ উপজেলায় একটি হোটেলে হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। মায়ের বিরিয়ানির পাশের একটি কাবাবের দোকানের সামনে রাখা সিলিন্ডারের সঙ্গে নবাবগঞ্জগামী একটি কাভার্ডভ্যানের ধাক্কা লাগে। এ সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে মুহূর্তেই আগুন ধরে যায়। হোটেলটির কর্মচারী মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।

কেরানীগঞ্জ উপজেলা ফায়ার স্টেশন মাস্টার মো. কাজল মিয়া জানান, হোটেলের আগুনে এখন পর্যন্ত তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এক দোকান থেকে পাশে থাকা আরও কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছি।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত