Wednesday , 16 October 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ডিএনসিসি সাবেক মেয়র আতিক গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
October 16, 2024 7:56 pm

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র মো. আতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপপরিচালক তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তেজগাঁও থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় আতিকুল ইসলামের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় তিনটি মামলা রয়েছে। আগামীকাল (বৃহস্পতিবার) আদালতে সোপর্দ করে তার রিমান্ড চাওয়া হবে।

২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি ডিএনসিসি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মেয়র নির্বাচিত হন মো. আতিকুল ইসলাম। আওয়ামী সরকারের পতনের পর গত ১৮ আগস্ট ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে গিয়ে জনসাধারণের ধাওয়া খান আতিকুল ইসলাম। ওই সময় তিনি নগর ভবনের পেছনের সিঁড়ি দিয়ে পালিয়ে যান।

এরপর দিন ১৯ আগস্ট আতিকুল ইসলামসহ দেশের ১২ সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করে সরকার।

আতিকুল ইসলামের জন্ম ১৯৬৯ সালের ১ জুলাই কুমিল্লার দাউদকান্দিতে। ১৯৮৫ সালে তৈরি পোশাক খাতে ব্যবসা শুরু করেন। আতিকের বাবা ছিলেন পুলিশ কর্মকর্তা। তারা পাঁচ ভাই ও ছয় বোন। তিনি সবার ছোট।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

টেকনাফে পৃথক অভিযানে আনুমানিক ৯ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪

ঢাকা পরিচ্ছন্ন করতে দল-মতহীন ঐক্য চান মির্জা ফখরুল

শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার সিগারেট, সোনা ও মদ জব্দ

২নং মির্জাগঞ্জ ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব মডেল হিসেবে গড়তে চাই: মো. ফিরোজ আলম গোলদার

মানুষ বিএনপিকে চেনে, সাড়া দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

এলজিইডির প্রধান কার্যালয়সহ ৩৬ কার্যালয়ে দুদকের অভিযান

মালয়েশিয়ায় পৌঁছেছেন ৫৩ বাংলাদেশি কর্মী

নিখোঁজের ৩ দিন পর শীতলক্ষ্যায় মিলল বুয়েট ছাত্রের লাশ

পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে : আইজিপি

জুলুম নয়, করদাতাদের স্বস্তি দেওয়া হবে: এনবিআর চেয়ারম্যান