Monday , 21 October 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

রোহিঙ্গা ক্যাম্পে একই পরিবারের ৩ জনকে গুলি করে হত্যা

প্রতিবেদক
Newsdesk
October 21, 2024 2:28 pm

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ঘরে ঢুকে একই পরিবারের তিন সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২১ অক্টোবর) ভোর ৫টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ২০ এক্সে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি মোঃ আরিফ হোসাইন।

নিহতরা হলেন, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প-১৭ (এক্স) ব্লক: ১০৪ বসবাসরত আহাম্মদ হোসেন (৬৫), ছেলে সৈয়দুল আমিন (২৮) ও মেয়ে আসমা বেগম (১৫)।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, ‘উখিয়ার লাল পাহাড় সংলগ্ন ক্যাম্প-২০ (এক্স), ব্লক-এস/৪, বি/৬ বøকে ঢুকে নারী-পুরুষসহ একই পরিবারে তিনজনকে গুলি করে অজ্ঞাত ১৫-২০ জন দুর্বৃত্ত। এতে মাথায়, বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান বাবা-ছেলে-মেয়েসহ তিনজনই। বাবা-ছেলে ঘটনাস্থলে মারা গেলেও মেয়ে আসমাকে গুলিবিদ্ধ অবস্থায় ক্যাম্পের হাসপাতালে নেয়া হয়। সেখান হতে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে আসমাও মারা যায়। নিহতরা ক্যাম্প-১৭ থেকে এসে অস্থায়ীভাবে ক্যাম্প-২০ তে শেড তৈরি করে বাস করতেন।’

ক্যাম্প সূত্র জানায়, ‘নিহত রোহিঙ্গা সৈয়দুল আমিন আরসার সন্ত্রাসী কার্যক্রমের সাথে দীর্ঘদিন যাবৎ সম্পৃক্ত ছিল এমন কথা প্রচলিত আছে। এ কারণে অজ্ঞাত সন্ত্রাসীরা এমন নৃশংসভাবে আক্রমণ চালিয়ে বাবা-বোনসহ তাকেও হত্যা করেছে। হামলার পর অজ্ঞাত সন্ত্রাসীরা লাল পাহাড়ের এস/৪, বি/৭ ব্লক দিয়ে পালিয়ে যায়। ওসি আরিফ হোসাইন বলেন, এ ঘটনার পরে এপিবিএন পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

বেশ কিছুদিন ধরে ক্যাম্পে খুনের খবর ছিল না। কিন্তু হঠাৎ একই পরিবারে মা-ছেলে-মেয়েকে হত্যার ঘটনায় আতংক বিরাজ করছে। কি কারণে একই পরিবারের তিন সদস্যকে হত্যা করা হলো তা বের করতে পারছেন না কমিউনিটির লোকজন। পুলিশ ঘটনার রহস্য বের করতে প্রচেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ঢাবি শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপ ৩ দিনের রিমান্ডে

সুন্দরবনের পাশে ছাড়পত্রহীন ৪ রিসোর্ট, উচ্ছেদে কঠোর অবস্থানে জেলা প্রশাসন

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ালেন জামায়াত নেতা

ভারতের ‘পুশ ইনকে উস্কানিমূলক’ মনে হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

মন্ত্রিসভায় যাবো না, জাপাই কার্যকর বিরোধীদল: চুন্নু

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের প্রায় ৬ একর জমি ক্রোক, ৩টি গাড়ি জব্দের নির্দেশ

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

‘মানসিক ও শারীরিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলাম’

সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত

সেন্টমার্টিন দ্বীপে অনিয়ন্ত্রিত পর্যটন রোধে সরকারের কার্যক্রম