Thursday , 24 October 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

২২ ব্যক্তির দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রতিবেদক
Newsdesk
October 24, 2024 7:19 pm

নিজস্ব প্রতিবেদক:

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ২২ ব্যক্তির দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন।

যাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তারা হলেন: মাতারবাড়ী আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্টের (আরএইচডি পার্ট) পরিচালক জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী মোসা. নুসরাত জাহান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ইঞ্জিনিয়ার রাশেদুল আলম, পিরোজপুর জেলা পরিষদের সাবেক সদস্য শেখ আবুল কালাম আজাদ, নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) আমিনুল ইসলাম, চেয়ারম্যান মোছা. ইসরাত জাহান, শেয়ারহোল্ডার ইজাজ আবরার, ইসলামী ব্যাংকের সাবেক ডিএমডি মিফতাহ উদ্দিন, সেঞ্চুরি ফুড প্রোডাক্ট লিমিটেডের এমডি আরিফুল ইসলাম, পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান, ইউনাইটেড সুপার ট্রেডার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ গোলাম কিবরিয়া, মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ গোলাম সরওয়ার, ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সাবেক কর্মকর্তা মিঠু কুমার সাহা, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সাবেক এমডি রাসেল শাহরিয়ার, প্রতিষ্ঠানটির আজিমুল হক, মনিরুজ্জামান আকন, ফয়সাল আলম, আউয়াল হোসেন, নিজাম উদ্দীন, মহিন উদ্দিন, নুর করিম ও মোক্তার হোসেন পাটোয়ারী।

এদিন দুদকের পক্ষ থেকে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চোয়ে ছয়টি পৃথক আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত
নিউইয়র্কে ছিনতাইকারীর ধাক্কায় ট্রেনের নিচে বাংলাদেশি শিক্ষার্থী

নিউইয়র্কে ছিনতাইকারীর ধাক্কায় ট্রেনের নিচে বাংলাদেশি শিক্ষার্থী

ঈশ্বরগঞ্জে চাচিকে নিয়ে উধাও প্রতিবেশী ভাতিজা, থানায় অভিযোগ

সাবেক মন্ত্রী ফরহাদের স্ত্রী মোনালিসা গ্রেপ্তার

৭১ পরিবেশক, প্লাজা ও কর্মকর্তাকে ‘ব্র্যান্ডিং হিরোজ’ পুরস্কার দিল ওয়ালটন

সুষ্ঠু নির্বাচন হলে আল্লাহ ছাড়া বিএনপিকে কেউ রুখতে পারবে না: ফারুক

র‌্যাবের আয়নাঘরে স্বরাষ্ট্রমন্ত্রীকেও রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর

যাত্রাবাড়ীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-প্রসাধনী জব্দ

বর্তমানে রেল চলাচলে হুমকির সৃষ্টি হয়েছে: রেলমন্ত্রী

সাবেক এমপি দবিরুল গ্রেপ্তার

এবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ