Tuesday , 29 September 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

যুবদল নেতা হানিফের বিরুদ্ধে অস্ত্রের মুখে জিম্মি করে জমি দখলের অভিযোগ

প্রতিবেদক
Newsdesk
September 29, 2026 7:58 pm

অপরাধচিত্র প্রতিনিধি (চট্টগ্রাম) : মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকালে জমি দখলের প্রতিকার চেয়ে মিরসরাই পৌরসদরে একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী উপজেলার কাটাছড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদের সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ। এসময় ভুক্তভোগী পরিবারের সদস্য মো. সাইদুল হক সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মো. হানিফ ১০ নং মিঠানালা ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।


ভুক্তভোগী মো. শহীদুল্লাহ বলেন, মিঠানালা ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক হানিফ সম্পর্কে আমার ভায়রা হয়। আমাদের পারবারিক সম্পত্তির পাশে একসময় হানিফের শ্বশুরের সম্পত্তি ছিলো। সেই সম্পত্তি ২০০৪ সালে জসিম নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন হানিফের স্ত্রী রাশেদা আক্তার ও পরিবারের অন্যান্য সদস্যরা। জমি ক্রেতা জসিম সেই জমিতে বর্তমানে ভোগ দখলে রয়েছেন। জসিমের কাছে জমি বিক্রি করার পরও উক্ত জমি ২০২৫ সালের ১ নভেম্বর রাশেদা আক্তার ও তার ভাই মোস্তফার নামে খতিয়ান সৃজন করা হয়।
তিনি বলেন, যুবদল নেতা হানিফ তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে উক্ত জমির নামজারি করেন এবং নির্ধারিত সীমানার বাইরে গিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে আমাদের জমি দখল করেন।
মো. শহীদুল্লাহ আরও বলেন, জমি দখলের বিষয়ে জোরারগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। থানা থেকে পুলিশ বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করতে চাইলে হানিফ নির্দেশনা না মেনে চলে যায়।
সংবাদ সম্মেলনে অভিযোগের বিষয়ে মিঠানালা ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মো. হানিফ বলেন, শহীদুল্লাহর অভিযোগ মিথ্যা ও বনোয়াট। তিন বছর আগে এ জায়গা আমি মাটি ভরাট করেছি। শহীদুল্লাহদের জায়গা কোথায় তারা নিজেরাও জানে না। এগুলো আমার বিরুদ্ধে অপপ্রচার ছাড়া আর কিছুই নয়।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

জামালপুরে বাবার করা মামলায় ছেলে কারাগারে

বাংলাদেশের রূপান্তরের রূপকার শেখ হাসিনা : ওবায়দুল কাদের

রাষ্ট্রপতি হতে মনোনয়নপত্র নিলেন বিএনপির দুই নেতা

দুর্নীতির অভিযোগে বদলি, বরখাস্ত ও অবসর যথেষ্ট নয়: টিআইবি

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স আইন করা হবে: আইনমন্ত্রী

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে কে হবেন ঠাকুরগাঁও-১ আসনের কাণ্ডারী

সংস্কার ও নির্বাচন উভয়ই প্রয়োজন: তারেক রহমান

জামিন পেয়েছেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ: জুয়েলারি প্রতিষ্ঠানের সেলসম্যান গ্রেফতার

মিরপুরে হত্যা মামলায় তুরিন আফরোজকে গ্রেফতার দেখানো হলো