Saturday , 26 October 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

১৫ বছরের জঞ্জাল পরিষ্কারে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে: অলি আহমদ

প্রতিবেদক
Newsdesk
October 26, 2024 3:21 pm

নিজস্ব প্রতিবেদক :

১৫ বছরের জঞ্জাল পরিস্কার করতে না পারলে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে না। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যুক্তিসঙ্গত সময় দিতে হবে বলে জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ।

শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এলডিপির প্রতিষ্ঠা বার্ষিকী ও কেন্দ্রীয় সম্মেলনে তিনি একথা বলেন।

কিছু কিছু লোক দেশকে এখনও অস্থিতিশীল করার চেষ্টা করছে অভিযোগ করে এলডিপি সভাপতি বলেন, দেশের বিভিন্ন খাতে যে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, তার গতি অনেকটাই কম। সমাজের সবাইকে শুদ্ধি অভিযানের আওতায় আনারও পরামর্শ দেন তিনি।

কর্নেল অলি বলেন, রাজনীতিবিদরা ন্যায়পরায়ণ না হলে শুদ্ধ সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। রাজনীতিবিদরা সততার উদাহরণ সৃষ্টি করতে পারলেই দেশ সঠিক পথে এগুবে। যে আওয়ামী লীগের সঙ্গে যুদ্ধ করে চব্বিশের গণঅভ্যুত্থান, সে আওয়ামী লীগের সঙ্গে কোনো আপোষ হতে পারে না।

দেশকে রক্ষা করতে বড় রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান এলডিপি সভাপতি।

আলোচনা সভায় আরও উপস্থিত রয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক আব্দুল হালিম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, সমর্থিত প্রার্থী দেবে বিএনপি

২ হাজার টাকা চুরিকে কেন্দ্র করে মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যা

বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

পররাষ্ট্রস‌চি‌বের চু‌ক্তিভিত্তিক নিয়োগ বা‌তিল

ককটেল বিস্ফোরণের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ৫৯ জনের নামে মামলা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা, নিহত ৫

নগরকান্দায় ডাঙ্গী ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে কাজ না বিল উত্তোলনের অভিযোগ

বিমানবন্দরে প্রবাসীদের দুর্দশা-হয়রানি লাঘবে পদক্ষেপ নেবে সরকার

শেখ হাসিনাকে আয়নাঘরে নেওয়ার দাবি বিএনপি’র এমপি রেহানা আক্তারের

সারা দেশে থাকা আয়নাঘর খুঁজে বের করা হবে : প্রেস সচিব