Monday , 19 January 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

আগের নির্বাচনগুলোর মতো ঋণখেলাপীদের সুযোগ করে দেয়া হচ্ছে: আসিফ মাহমুদ

প্রতিবেদক
Newsdesk
January 19, 2026 9:36 pm

নিজস্ব প্রতিবেদক :

আগের বিতর্কিত নির্বাচনগুলোর মতো ঋণখেলাপীদের সুযোগ করে দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (১৯ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন মন্তব্য করেন আসিফ মাহমুদ।

আসিফ মাহমুদ বলেন, ‘আগের বিতর্কিত নির্বাচনগুলোর মত ঋণখেলাপীদের সুযোগ করে দেয়া হচ্ছে। ইসির পক্ষপাতমূলক আচরণ দেখতে পাচ্ছি। এতে সুষ্টু নির্বাচন কীভাবে হবে তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।’

তিনি বলেন, ‘গণভোটের প্রচারণার কারণে নাহিদ ইসলাম ও নাসীরুদ্দীন পাটওয়ারীকে শোকজ করা হয়েছে। মিডিয়া ট্রায়াল করার জন্যই এটা করা হয়েছে। নিয়ম মেনে চলার পরেও উদ্দেশ্যমূলকভাবে এমন করা হয়েছে।’

এসময় রিটার্নিং কর্মকর্তাদের যোগসাজশে এটা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি অভিযোগ করেন, সারা দেশে মার্কা দিয়ে ছবি দিয়ে পোস্টার বিলবোর্ড দিয়ে প্রচারণা চালালেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না ইসি।

এছাড়া গণভোটের প্রচারণায় শোকজ পুরো নির্বাচনকেই বিতর্কিত করবে বলেও নিজের আশঙ্কার কথা জানান তিনি।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১৫

গীতিকার-পরিচালক গাজী মাজহারুল আনোয়ার মারা গেছেন

জাতিসংঘের বিবৃতি নির্বাচন প্রতিহতকারী বিএনপি-জামায়াতের বিরুদ্ধে গেছে : তথ্যমন্ত্রী

কোস্টগার্ডকে আধুনিক করতে উদ্যোগ নিয়েছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

কোটা আন্দোলনে বিএনপি-জামায়াত ঢুকে কর্মসূচি ঠিক করে দিচ্ছে

নভেম্বরে টিসিবির তালিকায় যোগ হবে আরও ৫ পণ্য: বাণিজ্য উপদেষ্টা

জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস

কোটা আন্দোলন : চট্টগ্রামে চার মামলায় আসামি ৭ হাজার

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ালেন জামায়াত নেতা

সাজেকে দুর্বৃত্তের গুলিতে ২ ইউপিডিএফ সদস্য নিহত