Thursday , 31 October 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

সাবেক প্রতিমন্ত্রী শহীদুজ্জামান গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
October 31, 2024 6:47 pm

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর তুরাগের দিয়াবাড়ি থেকে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দিয়াবাড়ির ১৮ নম্বর সেক্টরের রাজউক উত্তরা এ্যাপার্টম্যান্ট প্রজেক্ট থেকে গতকাল বুধবার রাতে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার বিকেলে ডিএমপির উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাদ্দাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এসি সাদ্দাম হোসেন বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে রাজউক উত্তরা এ্যাপার্টম্যান্ট থেকে গতকাল বুধবার রাতে তুরাগ থানা ও উত্তরা পশ্চিম থানা পুলিশের সহযোগীতায় গ্রেপ্তার করা হয়।’

এ বিষয়ে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাত খান বলেন, ‘শহীদুজ্জামানকে গ্রেপ্তারের পর উত্তরা পশ্চিম থানায় নিয়ে যাওয়া হয়েছে। তার বিষয়ে পশ্চিম থানা পুলিশ ভালো বলতে পারবে।’

পরবর্তীতে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমানকে একাধিক বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। তারপর তাকে খুদে বার্তা পাঠালেও তিনি জবাব দেন নি।

উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল হাসান বলেন, ‘গ্রেপ্তার হওয়া পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে রাজধানীর পল্টন থানায় একটি হত্যা মামলা রয়েছে। তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ (বৃহস্পতিবার) আদালতে পাঠানো হয়েছে।’

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

নোয়াখালীতে ট্রাকের চাপায় ৬ অটোরিকশাযাত্রী নিহত

ভুয়া ভাউচার দিয়ে টাকা উত্তোলনের অভিযোগে বিএমপির ৩ পুলিশ সদস্য বরখাস্ত

উল্টো রথ টানার মধ্য দিয়ে সম্পন্ন হলো রথযাত্রা উৎসব

জেএসসি-পিএসসি পরীক্ষা নেওয়ার তথ্য গুজব: শিক্ষা মন্ত্রণালয়

এমপি আনার হত্যা: ঝিনাইদহে আ.লীগ নেতা গ্যাস বাবু আটক

নবীগঞ্জে নারীকে হত্যা করে অন্যকে ফাঁসানোর চেষ্টা, ৪ জনের মৃত্যুদণ্ড

ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে না শাকিবের ‘দরদ’

বহুমাত্রিক অপরাধ মোকাবেলায় পুলিশ গবেষণা চালিয়ে যাচ্ছে: আইজিপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন : ঢামেকে মৃত্যু ১৭২, চিকিৎসাধীন ৯৮

দিল্লির আন্দোলনের ঢেউ কলকাতায়, সোনমের প্রতি সংহতিতে অনশনে শিক্ষার্থীর