Sunday , 3 November 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

দেশে নানা ষড়যন্ত্র চলছে : মির্জা ফখরুল

প্রতিবেদক
Newsdesk
November 3, 2024 5:58 pm

নিজস্ব প্রতিবেদক :

ছাত্র-জনতা যেভাবে ফ্যাস্টিস্ট সরকারের পতন ঘটিয়েছে, তাদের আর কখনও গ্রহণ করা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশে নানা ষড়যন্ত্র চলছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

রোববার (৩ নভেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেনের শপথগ্রহণ উপলক্ষ্যে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

এদিকে মাজারে যাওয়ার সময় দলীয় নেতাকর্মীদের ভিড়ের মধ্যে ধাক্কা খেয়ে মেজাজ হারিয়ে ফেলতে দেখা যায় মির্জা ফখরুলকে। এ সময় তিনি এবং তার সহকারী ইউনুসকে দলের দুই নেতার গায়ে হাত তুলতেও দেখা যায়। আর এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়।

আগামী সংসদ নির্বাচনে যাতে ফ্যাসিস্টরা ফিরে আসতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে বলে উল্লেখ করে বিএনপি মহাসিাচব বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন জনপ্রিয় নেতা ভোটে প্রতিযোগিতা করে জিতিছিলেন, কিন্তু আওয়ামী লীগের ফ্যাসিস্টরা জোরপূর্বকভাবে সেই ফলাফল কেড়ে নিয়েছে। বিচার ব্যবস্থাকে ধন্যবাদ জানাই তারা ন্যায় বিচারের মাধ্যমে ডা. শাহাদাতকে নির্বাচিত ঘোষণা করেছেন।

অন্তর্বর্তীকালীন সরকার আদালতের রায় মেনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শাহাদাতকে শপথ গ্রহণের ব্যবস্থায় করার তাদের ধন্যবাদ জানান মির্জা ফখরুল।

শাহাদাত হোসেন বলেন, তারেক রহমান ও খালেদা জিয়ার যে ইশতেহার ছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন হবে গ্রিন ও ক্লিন সিটি কর্পোরেশন, সেই লক্ষ্য আমি কাজ করে যাবো।

শ্রদ্ধা নিবেদনে সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ ভুলু, যুগ্ম মহাসচিব মাহমুদ নবী সোহেল প্রমুখ।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

ইশরাকের বিষয়ে শিগগির সিদ্ধান্ত : আসিফ মাহমুদ

অনিয়মের অভিযোগে কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

দেশে জ্বালানি তেলের দাম বাড়ার শঙ্কা নেই: বিপিসি চেয়ারম্যান

ছিনতাই-চাঁদাবাজি হচ্ছে, যারা করছে তারা ধরাও পড়ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আমলযোগ্য অপরাধের ঘটনায় মামলা নিতে হবে: ডিএমপি কমিশনার

দেশে পৌঁছেছে এক লাখ ৪০ হাজার পোস্টাল ব্যালট

দুদকের জালে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদসহ ৪ জন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দুর্নীতির অনুসন্ধান শুরু

সিলেটে পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে

পুলিশে বড় রদবদল, একযোগে ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি ও পদায়ন

জাল সনদধারী শিক্ষকদের চিহ্নিত করা হচ্ছে: শিক্ষামন্ত্রী