Wednesday , 6 November 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

আমির হোসেন আমু গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
November 6, 2024 5:53 pm

নিজস্ব প্রতিবেদক :

সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের কেন্দ্রীয় সমন্বয়ক আমির হোসেন আমুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগ গোয়েন্দা পুলিশ (ডিবি) ।

বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে আমির হোসেন আমুর ব্যাংক হিসাব জব্দ করা হয়। একই সঙ্গে তার পরিবারের সদস্য ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করা হয়। পাশাপাশি সব ব্যাংকের কাছে তাদের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

গত ১৮ আগস্ট দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ বিষয়ে নির্দেশনা দেয় বিএফআইইউ। চিঠিতে বলা হয়, আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো লেনদেন করা যাবে না।

শেখ হাসিনা সরকারের পতনের পর ঝালকাঠিতে বিক্ষুব্ধ জনতা তার বাড়িতে অগ্নিসংযোগ করে। এ সময় তার বাড়িতে থাকা দেশি-বিদেশি অনেক মুদ্রা পুড়ে যায়।

৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত হত্যা মামলাসহ মোট ১৫ মামলার আসামি আমু।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি জাহাজ জব্দ, সাগরজুড়ে যুদ্ধের ত্রাস

সিরাজগঞ্জের এতিম শিশু রায়হান-রোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজউকের প্লট দুর্নীতি: শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে পৃথক ২ মামলা

এমপিদের আয়-ব্যয়ের হিসাব উন্মুক্ত করার আহ্বান টিআইবির

আরও ১০০৬টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন

ছয় মাস না যেতেই বিএনপিকে আ.লীগের সঙ্গে কেন তুলনা করছে জামায়াত

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

ঠাকুরগাঁওয়ে শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন

ফিটনেসবিহীন গণপরিবহন সরাতে বিশেষ ঋণ দেবে সরকার

মাঠে নেমেছেন ৬৫৩ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট