Sunday , 10 November 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

এনআইডি: সেবাগ্রহীতাদের পরামর্শ দিতে সেল গঠন ইসির

প্রতিবেদক
Newsdesk
November 10, 2024 8:58 pm


নিজস্ব প্রতিবেদক :

সেবাগ্রহীতাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত নানা পরামর্শ দিতে একটি সেল গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই সেল প্রতিদিন অফিস চলাকালীন নাগরিকদের নানা পরামর্শ দিয়ে সহায়তা করবে।

রোববার (১০ সেপ্টেম্বর) ইসির জনবল শাখার উপ-সচিব খোরশেদ আলমের সই করা এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, প্রতি কর্মদিবসে অনেক সেবাপ্রার্থী জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা নিতে নির্বাচন ভবনে এবং নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে আসেন। আগত সেবাগ্রহীতাদের অসুবিধা/সুপারিশ/মতামত জানা ও সেবাগ্রহীতাদের পরামর্শ দেওয়া এবং এ সংক্রান্ত কার্যক্রমের জন্য নয় কর্মকর্তাকে নিয়ে দুটি সেল গঠন করা হয়েছে।

ইসির উপ-সচিব মো. রোকুনুজ্জামানকে সুপারভাইজিং কর্মকর্তা নিয়োগ করে একটি সেলে সদস্য হিসেবে রাখা হয়েছে সিনিয়র সহকারী সচিব মো. আবুল হোসেন; সহকারী সচিব বেগম নুর নাহার ইসলাম, মুহাম্মদ মনিরুজ্জামান ও মাহবুব রোমান চৌধুরীকে। এই সেল সেবা দেবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

এ ছাড়া উপ-সচিব মুহাম্মদ মোশারফ হোসেনকে সুপারভাইজিং কর্মকর্তা নিয়োগ করে অন্য সেলটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে সিনিয়র সহকারী সচিব শুধাশু কুমার সাহা; সহকারী সচিব মো. লুৎফার হোসেন ও নির্বাচন কর্মকর্তা বেগম জেবুন নাহারকে।

অফিস আদেশে আরও বলা হয়েছে, সুপারভাইজিং কর্মকর্তা প্রতি সপ্তাহে সম্পাদিত কাজের একটি প্রতিবেদন সচিব বরাবর দাখিল করবেন; প্রতিবেদনে সেবাগ্রহীতাদের অসুবিধা/সুপারিশ/মতামত সুস্পষ্টভাবে উল্লেখ করবেন এবং প্রতিবেদনে নিজস্ব মতামত/সুপারিশ উল্লেখ করবেন।

এর আগে মাঠ পর্যায়ে জেলা ও উপজেলা বা থানা নির্বাচন কার্যালয়েও এমন হেল্প ডেস্ক স্থাপনের নির্দেশ দিয়েছে ইসি।

কর্মকর্তারা বলছেন, একেকজনের এনআইডির সমস্যা একেক এরকম। ভিন্নতা অনুযায়ী আবেদনের ধরনও আলাদা। তাই অনেক সময় আবেদনকারীরা কার বরাবর কী দলিলাদি বা তথ্যাদি সংযুক্ত করে আবেদন করবেন, তা বুঝতে পারেন না। ফলে সংশ্লিষ্টদের আবেদন ঝুলে থাকে। তাই নাগরিক সেবাকে তরান্বিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক তুহিন হত্যা: ৮ জনের বিরুদ্ধে চার্জশিট দিলো পুলিশ

ঘূর্ণিঝড় রেমাল: জোয়ারে কক্সবাজার নির্মাঞ্চল প্লাবিত

সাতক্ষীরায় মানবপাচারকারী ও দালাল চক্রের সদস্যরা আবারো সাক্রিয়

যাকে পছন্দ হয় না তাকেই ফ্যাসিস্ট বানিয়ে দেন : পুলিশ সুপার মো. আনিসুজ্জামান

১০ আগস্ট খসড়া ও ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

শিল্পী সমিতির সদস্যপদ বাতিল হতে পারে নিপুণের

স্বাস্থ্য খাত ঢেলে সাজাচ্ছে সরকার : বিনামূল্যে প্রাথমিকসেবা পাবে তৃণমূলের মানুষ

শিক্ষক-শিক্ষার্থীদের থিম সং-রিলস পাঠানোর নির্দেশ দিল মাউশি

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের উদ্বোধন : সাংহাইয়ে গণিতের বিশ্বমঞ্চে লাল-সবুজ

গণভোটের দাবি বাস্তবায়নে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি

Share via
Copy link