Tuesday , 12 November 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

প্রয়োজনে শক্তিশালী আন্দোলন গড়ে তুলব: মির্জা ফখরুল

প্রতিবেদক
Newsdesk
November 12, 2024 8:02 pm


লালমনিরহাট প্রতিনিধি :

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আল্লাহর রহমতে ২০২৪ সালে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো আধিপত্যবাদকে পরাজিত করা হয়, ফ্যাসিস্টদের পরাজিত করা হয়। আজ আমরা শপথ নিয়েছি, আমরা জনগণকে সঙ্গে নিয়ে আধিপত্যবাদকে রুখে দেব। এর জন্য প্রয়োজনে শক্তিশালী আন্দোলন গড়ে তুলব।’

আজ মঙ্গলবার বিকেলে লালমনিরহাটের বড়বাড়ি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপির মহাসচিব বলেন, ‘আগের তত্ত্বাবধায়ক সরকার আর বর্তমান সরকার এক না। এ সরকার এসেছে একটি সংকটময় মুহূর্তে, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে। ফলে এ সরকারকে নির্বাচনের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করতে হবে। এ জন্য সরকারকে সময় দিতে হবে আর আমাদের ধৈর্যের পরিচয় দিয়ে তাতে সহযোগিতা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা বারবার নির্বাচন নিয়ে কথা বলছি কারণ, আমরা বিশ্বাস করেন জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কার উদ্যোগ সফল হতে পারে না। এ ধরনের অংশগ্রহণ কেবল নির্বাচিত সংসদের মাধ্যমেই সম্ভব।’

বিএনপির এই নেতা বলেন, ‘বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বিএনপিকে ধ্বংস করার জন্য সব সময় ষড়যন্ত্র করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। এই আওয়ামী লীগ প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে প্রায় ৭০০ মানুষকে গুম করেছে। তারা হাজার হাজার মানুষকে গুম করে ও খুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছে, একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছে।’

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও পল্লীউন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

পূবালী ব্যাংকের দুর্নীতিবাজ এমডি মোহাম্মদ আলীকে পুনরায় নিয়োগ দিতে ভয়ানক অপতৎপরতা

আগামী সপ্তাহে বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও বাণিজ্যিক ভিসা চালু করছে ভারত

আবরার হত্যায় ২০ আসামির মৃত্যুদণ্ড বহাল

গাজীপুরে ৫ খুন: পরকীয়া ও আর্থিক দ্বন্দ্বকে সামনে রেখে পুলিশের তদন্ত

মুরাদনগরে মরুর ফল সাম্মাম চাষ জনপ্রিয় হচ্ছে

গভীর রাতে তরুণীর ঘরে আটক ছাত্র আন্দোলন নেতা, ৭ লাখ টাকা দেনমোহরে বিয়ে

বাংলাদেশ-ভারতের সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের অফিসারদের সাক্ষাৎ

ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেকের একীভূতকরণে উচ্চ আদালতের অনুমোদন

সংসদের প্রথম অধিবেশনের সভাপতি ড. খন্দকার মোশাররফ

সাবেক মেয়র আইভীর জামিন, মুক্তিতে বাধা নেই