Friday , 22 November 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ফিরিয়ে দেওয়ার দাবি আলালের

প্রতিবেদক
Newsdesk
November 22, 2024 7:20 pm

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা সেনানিবাসের যে বাড়ি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কাছ থেকে নিয়ে নেওয়া হয়, ওই বাড়ি আবারও তাকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

শুক্রবার (২২ নভেম্বর) জাতীয়তাবাদী প্রচার দল, শহীদ জিয়া পরিষদ ও ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। বিএনপির প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এ দাবি জানান তিনি।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, নবগঠিত নির্বাচন কমিশনের ওপর বিএনপি আস্থা রাখতে চায়। কথা বেশি না বলে নির্বাচন কমিশন কাজের মাধ্যমে তাদের সক্ষমতা প্রামাণ করবে।

একই সঙ্গে সরকার যেসব সংস্কার কাজ শুরু করেছে, তা দ্রুত শেষ হবে বলেও প্রত্যাশা করেন বিএনপির এ নেতা।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তা, প্রচার সম্পাদক সাদেক হোসেন সাদেক, শহীদ জিয়া পরিষদ ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি অহিদুল আলম লিখন, ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন সভাপতি ওয়াহিদ হাসান শিপন প্রমুখ।

 

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

শপথ নিলেন নতুন সিইসি ও চার নির্বাচন কমিশনার

ছয় মাসে কারা হেফাজতে ৬১ জনের মৃত্যু: আসক

জুলাই হত্যা মামলার আসামিকে ছিনিয়ে নিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা

বিএনপি-জামায়াতের রাজনীতি হচ্ছে মানুষকে পুড়িয়ে মারার রাজনীতি : প্রধানমন্ত্রী

জলবায়ু পরিবর্তনে বিশ্বব্যাপী স্বাস্থ্য খাত ক্ষতির সম্মুখীন হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

রায়পুরের ৫ খুন: কারণ নিয়ে ধোঁয়াশা, তদন্তে গুরুত্ব দিচ্ছে পুলিশ

পুলিশের এক অতিরিক্ত আইজিপি ও নয় ডিআইজিকে বদলি-পদায়ন

দেশের ৪৯ শতাংশ পানিতে ক্যানসারের জীবাণু : গবেষণা

প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার নতুন সদস্যরা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা

পুলিশ হত্যা মামলা : আমীর খসরু ও স্বপন ছয়দিনের রিমান্ডে