Monday , 25 November 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

বিনা সুদে লাখ টাকা ঋণ, অহিংস গণঅভ্যুত্থান আহ্বায়ক মোস্তফা আটক

প্রতিবেদক
Newsdesk
November 25, 2024 8:20 pm

নিজস্ব প্রতিবেদক :

‘বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে জনপ্রতি এক লাখ টাকা ঋণ দেওয়া হবে, এজন্য শাহবাগে বিশাল সমাবেশে জড়ো হতে হবে’-এমন কথা বলে রাজধানীর শাহবাগে লক্ষাধিক মানুষের সমাবেশের চেষ্টা করে পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ ওঠে অহিংস গণ অভ্যুত্থান নামের একটি সংগঠনের বিরুদ্ধে।

এই অভিযোগে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক আ ব ম মোস্তফা আমীনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৫ নভেম্বর) তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খলিল মনসুর।

 

সর্বশেষ - রাজনীতি