Friday , 6 December 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

রাজধানীতে চড়া সবজির বাজার

প্রতিবেদক
Newsdesk
December 6, 2024 6:53 pm

নিজস্ব প্রতিবেদক :

বাজারে মৌসুমী বাহারি সবজি আসতে শুরু করেছে। এই সময় সবজির দাম কম থাকার কথা থাকলেও এখনও চড়া সবজির বাজার। বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ৮০ টাকার নিচে নেই কোনো সবজি। নতুন আলুর কেজি ১২০ টাকা আর করলার কেজি ১০০ টাকা। এছাড়া বরবটি, বিচিওয়ালা শিম, টমেটো, গাজর ১০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। শুক্রবার (৬ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজারঘুরে দেখা গেছে এমন চিত্র।

আজকে বাজারে প্রতি কেজি নতুন আলু ১২০ টাকা, টমেটো ১৬০ টাকা, কাঁচা মরিচ ১২০ থেকে ১৪০ টাকা, বরবটি ১০০ টাকা, শসা ৬০ টাকা, করলা ১০০ টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচা টমেটো ৬০ টাকা, মুলা ৪০ টাকা, পটল ৬০ টাকা, বিচিওয়ালা শিম প্রতি কেজি ১০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। অন্যদিকে সাধারণ শিম ৬০ টাকা, কচুর লতি ৮০ টাকা, গোল বেগুন ৮০ টাকা, লম্বা বেগুন ৬০ টাকা, শালগম ৬০ টাকা, পেঁপে ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, পেঁয়াজের ফুল প্রতি আঁটি ৪০ টাকা করে বিক্রি হচ্ছে। আর মানভেদে প্রতি পিস ফুল কপি, বাঁধা কপি ৫০ টাকা করে বিক্রি হচ্ছে।

বাজারে বেড়ে গেছে খোলা সয়াবিন ও পাম অয়েলের দাম। দোকানিরা বাড়তি দর পেতে বোতল থেকে ঢেলে খোলা সয়াবিন হিসেবে তা বিক্রি করছেন, এমন অভিযোগও মিলছে অহরহ।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যমতে, খুচরা পর্যায়ে বর্তমানে এক লিটার খোলা সয়াবিন ১৬৫-১৬৮ টাকা এবং এক লিটার খোলা পাম তেল ১৫৮-১৫৯ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানীর শান্তিনগর বাজারে সাপ্তাহিক ছুটির দিনে বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী ফরিদ উদ্দিন। তিনি বলেন, শীত পড়ে গেছে তবুও বাজারে সবজির কেজি এখনো ১০০ টাকার ওপরে। অন্যগুলো ৬০ টাকা ৮০ টাকা। শীতের সময় সবজির দাম কমার কথা থাকলেও এখনো বাড়তি দামে বিক্রি করা হচ্ছে। এই সময় যদি সবজির দাম না কমে, তাহলে আর কোন সময় কমবে?

রামপুরা বাজারের বিক্রেতা শহীদুজ্জামান বলেন, আগের তুলনায় সবজির দাম কমেছে। কিছুদিন আগেও সবজির দাম খুব বেড়ে ছিল। এখন কেবল শীত পড়তে শুরু করেছে, অনেক সবজি এখনো বাজারে ওঠেনি। নতুন করে সবজি উঠলেই দাম অনেক কমে আসবে। আবার বেশ কিছু সবজির মৌসুম ইতোমধ্যে শেষ হয়ে গেছে, সেইসব সবজির দাম কিছুটা বাড়তে থাকে। আর ১৫-২০ দিনের মধ্যে সব ধরনের সবজির দাম কমে আসবে এবং নতুন সবজিতে বাজার ভরে যাবে।

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

টেকনাফে জামাল কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ দোকান ভস্মীভূত, আহত অন্তত ২০

সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার

নির্বাচন বানচাল করার কোনো শক্তি কারও নেই: প্রেস সচিব

আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী

বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে ৫ কার্যদিবসের মধ্যে কমিটি: স্বরাষ্ট্র উপদেষ্টা

সবজির দাম স্থিতিশীল, চড়া আলুর বাজার

রাষ্ট্রপতি নির্বাচন কাল, মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমদ

‘হেলমেট বাহিনী’র সেই যুগের অবসান ঘটেছে: ডিএমপি কমিশনার

তাপপ্রবাহের মধ্যেই ৩ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

সাগর-রুনি হত্যা: এবার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবার