রবিবার , ৮ ডিসেম্বর ২০২৪ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

লাকী আখান্দের অপ্রকাশিত গান নিয়ে এলেন বাপ্পা

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ৮, ২০২৪ ৬:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

দেশের প্রখ্যাত সুরকার, সংগীত পরিচালক ও গায়ক লাকী আখান্দ। সংগীত ক্যারিয়ারে অসংখ্য গান গেয়েছেন। ২০১৭ সালের ২১ এপ্রিল সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান বরেণ্য এই শিল্পী। গায়কের মৃত্যুর সাত বছর পর প্রকাশ পাচ্ছে তার সুর করা গান।

জানা গেছে, লাকী আখান্দের সুরে নতুন গান নিয়ে এলেন সংগীতশিল্পী ও সুরকার বাপ্পা মজুমদার। গানটির শিরোনাম ‘ভবের নদী’। গানটিতে বাপ্পার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন সাঈদা শম্পা। গোলাম মোর্শেদের লেখা গানটির সংগীতায়োজনও করেছেন বাপ্পা। গত ৫ ডিসেম্বর একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি।

এ প্রসঙ্গে গণমাধ্যমকে বাপ্পা বলেন, “এমন গান করতে পেরে ভীষণ ভালো লাগছে। লাকী আখান্দের সুর বরাবরই মন ছুঁয়ে যায়। আশা করছি, শ্রোতাদেরও গানটি ভালো লাগবে।”

গোলাম মোর্শেদ বলেন, “বাপ্পাকে নিয়ে নতুন একটি গান করার পরিকল্পনা করছিলাম। গানটি শোনার পর খুব পছন্দ হয় বাপ্পার। সুরের সঙ্গে দারুণ কম্পোজিশন করেছে সে। এরপর বাপ্পার সঙ্গে শম্পাও ভালো গেয়েছে।”

১৯৮৪ সালে সারগামের ব্যানারে লাকী আখান্দের প্রথম একক অ্যালবাম ‘লাকী আখান্দ’ মুক্তি পায়। ব্যান্ড দল ‘হ্যাপী টাচ’র সদস্য তিনি। তার সংগীতায়োজনে করা বিখ্যাত গানের মধ্যে রয়েছে— ‘এই নীল মণিহার’, ‘আবার এলো যে সন্ধ্যা’, ‘আমায় ডেকো না’ প্রভৃতি। বাংলাদেশ বেতারের সংগীত পরিচালক হিসেবেও কাজ করেছেন লাকী আখান্দ।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সরকারি ১ হাজার একর জমি দখলকরে বসুন্ধরা আবাসিক এলাকা

আগামী বছরই রাজনৈতিক সরকার দেখবে দেশবাসী : পরিকল্পনা উপদেষ্টা

অগ্নিসন্ত্রাস নিয়ে নাগরিক সমাজের বিবৃতি না দেওয়া দুঃখজনক : তথ্যমন্ত্রী

সব ধরনের রাজনৈতিক কর্মসূচি বন্ধে ইসির চিঠি

গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে তদন্ত কমিশন গঠন করল সরকার

জনগণের কাছে জবাবদিহি নিশ্চিতে নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান

নারীদের কর্মদক্ষতাকে উৎপাদনমুখী করতে অন্তর্বর্তী সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে: প্রধান উপদেষ্টা

রাজনীতির কারণে আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটলে কাউকে ছাড় নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

‘মানসিক ও শারীরিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলাম’

২৪ দিনে রেমিট্যান্স এলো ৩০ হাজার ২৯৪ কোটি টাকা