Sunday , 8 December 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

২ জানুয়ারির আগেই এনআইডির ভুল সংশোধনের আহ্বান

প্রতিবেদক
Newsdesk
December 8, 2024 7:01 pm

নিজস্ব প্রতিবেদক :

যাদের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ভুল আছে, তাদের জরুরিভিত্তিতে ২ জানুয়ারির আগেই সংশোধন করার জন্য অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটার তালিকা হালনাগাদের খসড়া তালিকা প্রকাশের আগেই এটি করার জন্য আহ্বান জানানো হয়েছে।

রোববার ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যাদের জাতীয় পরিচয়পত্রে ভুল আছে তাদেরকে জরুরিভিত্তিতে ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে, সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে গিয়ে ভুল সংশোধন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

ভোটার তালিকা আইন অনুযায়ী, প্রতিবছর ২ জানুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত সময়ের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হয়। ২ জানুয়ারি তার আগের বছরের তথ্য নিয়ে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করে ইসি।

তালিকা নিয়ে দাবি, আপত্তি নিষ্পত্তি শেষে ২ মার্চ প্রকাশ করা হয় চূড়ান্ত তালিকা। আগামী ২ মার্চ চলতি বছরের তথ্য নিয়ে হালনাগাদ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের চার দিন পর দুই মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার

গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৪০,৫৩৪ জন: স্বাস্থ্য মন্ত্রণালয়

ইসরায়েলি হামলায় হুথিদের প্রধানমন্ত্রী নিহত

দুর্নীতির অভিযোগ : স্ত্রীসহ এস আলম গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

দ্বাদশ জাতীয় সংসদের সদস্যদের শপথ বুধবার

নাটোরে জাল টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে : প্রধানমন্ত্রী

অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে একমত বাংলাদেশ-পাকিস্তান: পররাষ্ট্র উপদেষ্টা

ফের চোটে পিছিয়ে গেল ধোনির মাঠে ফেরা

জুলাই অভ্যুত্থানে নৃশংসতায় জাতিসংঘের তদন্ত প্রতিবেদন ফেব্রুয়ারিতে