রবিবার , ৮ ডিসেম্বর ২০২৪ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

বাংলাদেশে অবৈধ বিদেশিদের থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ৮, ২০২৪ ৭:১৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

কোনও বিদেশি নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। কোনও দেশের নাম উল্লেখ না করে তিনি জানান, অনেক দেশেরই নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বলে তাদের কাছে তথ্য রয়েছে। তবে কত বিদেশি এখন বাংলাদেশে অবস্থান করছেন, সেই তথ্য তার কাছে নেই, এমনটা উল্লেখ করেছেন তিনি।

রোববার (৮ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ২৫ ডিসেম্বর বড়দিন এবং ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে শৃঙ্খলা কমিটির সভা ছিল। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনও অবনতি না হয়, তারা যাতে সুন্দরভাবে অনুষ্ঠান পালন করতে পারে, সেসব নিয়ে তারা আলোচনা করেছেন।

থার্টি ফার্স্ট নাইটে তরুণ সমাজের মধ্যে কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয় এমন মন্তব্য করে তিনি জানান, ওইদিন সাধারণ মদের বারগুলো বন্ধ থাকবে। আতশবাজি ও ফানুস ওড়ানোও নিষিদ্ধ করা হয়েছে।

দেশের পুরো সীমান্ত এলাকায় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সীমান্তে কোনও অবৈধ অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না। সত্যি খবর প্রচার করলে মিথ্যা খবরের মুখে চুনকালি পড়বে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, বর্ডারে বড় ধরনের কোনও সমস্যা হয়নি।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ফ্রিল্যান্সিংয়ে আয়ের প্রলোভনে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬

জুলাই হত্যা মামলায় ট্রাইব্যুনালে প্রথম জামিন পেলেন আসামি

জঙ্গিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না: র‍্যাব ডিজি

এবার যুবদল কর্মীকে হত্যা

কোটা আন্দোলন : রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ শিক্ষার্থীদের

আবারও বাংলাদেশে আসছেন অরিজিৎ সিং

বিচারককে ঘুষ প্রদান : ফেঁসে গেলেন জামায়াতপন্থী আইনজীবী রুহুল আমিন

কমলাপুরে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ স্ক্রল: উপ-সহকারী প্রকৌশলী সাময়িক বরখাস্ত

দুর্গাপূজা ঘিরে গুজব-উসকানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী হত্যা: টিটন গাজী পাঁচ দিনের রিমান্ডে