Thursday , 12 December 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চুয়াডাঙ্গা

টঙ্গীতে তাবলীগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

প্রতিবেদক
Newsdesk
December 12, 2024 8:07 pm

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দান এলাকায় তাবলিগের জামাতের দুই গ্রুপের সংঘর্ষ মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী ৪জন মুসল্লি আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে টঙ্গী ইজতেমা ময়দান সংলগ্ন টঙ্গী-কামারপাড়া রোডের পুলিশবক্স এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বশির আহমেদ (৫২), মাওলানা আতাউর রহমান (৫০) হাজী মনির উদ্দিন (৪২) ও রেজা আরিফ (৪৫)। আহতদের উত্তরা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, ঘটনার পর মাওলানা জুবায়ের অনুসারি কয়েকশ উত্তেজিত মুসল্লি লাঠিসোটা নিয়ে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কের উভয়পাশ ও টঙ্গী-কামারপাড়া রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়। একপযায়ে পুলিশ এসে জুবায়ের অনুসারীদের মহাসড়ক থেকে হটিয়ে দেয়।

নিজামুদ্দিন মার্কাজ (সাদপন্থী) অনুসারীদের দাবি, আগামী ২০ ডিসেম্বর জোড় ইজতেমার বিষয়ে প্রশাসনের আমন্ত্রণে তারা এখানে আসেন। সেখানে তারা বাধার সম্মুখীন হন।

তারা আরও বলেন, সুরায়ে নেজাম (যুবায়ের পন্থী) টঙ্গীতে ৫দিনের জোড় ইজতেমা করলেও আমাদেরকে সেটা করতে দেয়া হয়নি। আমরা জোড় ইজতেমা করার জন্য ময়দানে প্রবেশ করতে চাইলে আমাদেরকে তারা বাধা দেয় এবং হামলা চালায়।

মাওলানা সাদ কান্ধলভী অনুসারি বিশ্ব ইজতেমার সমন্বয়ক মো. সায়েম জানান, আগামী ২০ ডিসেম্বর থেকে শুরু হওয়া মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের ৫ দিনের জোড় ইজতেমার বিষয়ে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মিটিং শেষ করে দুপুরে বশির আহমেদ, মাওলানা আতাউর রহমান, হাজী মনির উদ্দিন ও রেজা আরিফসহ একটি প্রতিনিধিদল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনারের সঙ্গে (অপরাধ দক্ষিণ) দেখা করে কামারপাড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় পুলিশবক্সের সামনের তাদের বহনকারী গাড়িতে (ঢাকা মেট্রো চ-১২-৩৬৯৯) হামলা করে জুবায়েরপন্থিরা। উত্তেজিত মুসল্লিরা তাদেরকে এলোপাথারি মারধর করে রক্তাক্ত জখম করে। পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে উত্তরা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

এ বিষয়ে যোগাযোগ করা হলে মাওলানা জুবায়ের অনুসারী তাবলিগের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, এ বিষয়ে পরে বিস্তারিত জানাচ্ছি।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ২০২৫ সালে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমার নিয়ে তাবলিগের বিবাদমান দুই আয়োজক গ্রুপের মধ্যে বিরোধ এখনো নিস্পত্তি হয়নি। ইতোমধ্যে জুবায়েরপন্থিরা তাদের জোড় ইজতেমা সম্পন্ন করেছে। আগামী ২০ ডিসেম্বর সাদপন্থিদের জোড় ইজতেমা শুরু হওয়ার কথা রয়েছে। এই অবস্থায় জুবায়েরপন্থিরা ময়দান না ছাড়ায় সাদপন্থিরা ময়দানে আসতে পারছে না।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

খালেদা জিয়ার চিকিৎসায় চীনের মেডিকেল টিম এভারকেয়ারে

ওয়ালটনের প্যাসেঞ্জার কার ব্যাটারি ‘গ্রাভিটন’ উদ্বোধন করলেন তাহসান

‘যুক্তরাষ্ট্রের আধিপত্য ভারতের আধিপত্য ঠেকাতে পারে না’: আনু মুহাম্মদ

সাতক্ষীরায় আট বছরের শিশুকে ধর্ষণ, হাসপাতালে ভর্তি

সাবেক এমপি বাহাউদ্দিনের ফ্ল্যাট ও ব্যাংক হিসাব জব্দের আদেশ

সিরাজগঞ্জে মেডিক্যাল কলেজের শিক্ষার্থীকে গুলি করলেন শিক্ষক

থাইল্যান্ডে মদ পান করে ছয় জনের মৃত্যু

বিএনপির নেতা রফিকুল ইসলাম মিয়া লাইফ সাপোর্টে

বেগম রোকেয়া পদক পাচ্ছেন ৫ বিশিষ্ট নারী

মালদ্বীপে সহজ রেমিট্যান্স ব্যবস্থা চালুর লক্ষ্যে হাইকমিশনার ও বিএমএল প্রধানের বৈঠক