Saturday , 11 January 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

নির্বাচন হলে সব সংকট কেটে যাবে: ফখরুল

প্রতিবেদক
Newsdesk
January 11, 2025 4:34 pm

নিজস্ব প্রতিবেদক :

নির্বাচন হলে দেশের সব সংকট কেটে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা অন্তর্বর্তী সরকারেই সমর্থন করছি। তবে দেশের অর্থনীতির অবস্থা ভালো না, রাজনৈতিক অবস্থাও ভঙ্গুর। আমরা সংস্কার চাই না, এটা ভুল। আমরা সংস্কারও চাই, দ্রুত নির্বাচনও চাই। কারণ, নির্বাচন হলে সব সংকট কেটে যাবে।

শনিবার (১১ জানুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছি‌। নতুন দেশ গড়ার স্বপ্ন দেখছি। এটা যাতে নষ্ট না হয়ে যায়, সেই চেষ্টা করতে হবে। ১৬ বছর ধরে আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি। আমাদের কোনো বিভেদ নেই। তবে আমাদের ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করা হয়েছে। সেটা পারবে না। আমরা এগিয়ে যাব‌। আমাদের ধৈর্য ধরতে হবে। হঠকারী সিদ্ধান্ত না নিই।

তিনি আরও বলেন, গত ১৬ বছরে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা হয়েছে। ৭০০ জন গুম হয়েছে। নিহত হয়েছে ২০ হাজারের মতো। আমরা ঐক্যবদ্ধ জাতীয় সরকার গড়তে চাই। আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের স্বপ্ন পূরণ করি।

প্রসঙ্গত, শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে পার্টির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আগামী তিন বছর তারা দায়িত্ব পালন করবেন।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ওপর ভ্রমণ সতর্কতা শিথিলের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

৪১৩ রানে প্রথম ইনিংস থামল বাংলাদেশের

দেশে ভালো নির্বাচনের প্রক্রিয়া শেখ হাসিনা চালু করেছেন

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত

ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনাকারী জামাত নেতা শাহেদ গ্রেফতার

নিখোঁজ এমপি আনোয়ারুল আজিমের ‘লাশ’ কলকাতা থেকে উদ্ধার

স্বতন্ত্র প্রসিকিউশন সার্ভিস ও সুপ্রিম কোর্ট সচিবালয়ের বিকল্প নেই: প্রধান বিচারপতি

সোহাগ হত্যার তদন্তে জুডিশিয়াল কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট

ঢাবি ছাত্রশিবিরের ১৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি