Monday , 13 January 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

স্বামীর হত্যা মামলা থেকে রেহাই পেতে স্ত্রীর সংবাদ সম্মেলন

প্রতিবেদক
Newsdesk
January 13, 2025 2:33 pm

নিজস্ব প্রতিবেদক :

স্বামী হত্যার দায় থেকে মুক্তি পেতে প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন জান্নাতুল ফেরদৌস নামে এক নারী। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আহবান জানান। জান্নাতুল বলেন, তার স্বামী পপুলার লাইফ ইন্সুরেন্সের সাবেক চেয়ারম্যান (প্রতিষ্ঠাতা) হাসান আহমেদ হত্যা মামলার প্রধান আসামী। এই ঘটনায় তিনি জেল থেকে জামিনে এসে নিজেকে নির্দোষ বলে দাবি করছেন। তবে তার সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবী করেছেন কবির আহমেদ ও তার পরিবার।

তিনি আরও বলেন, তার স্বামী হাসান আহমেদ ২০২০ সালে হঠাৎ করেই স্ট্রোক করে অসুস্থ্য হয়ে ঘরে পড়ে থাকেন। এসময় তিনি পপুলার লাইফস ইন্সুরেন্স থেকে পদত্যাগ করেন। এরপর হাসান আহমেদের ব্যক্তিগত ম্যানেজার বিদ্যুৎ ঘোষ ও ছোট ভাই কবির আহমেদ ও মুসা আহমেদ সব সম্পত্তি আত্মসাতের জন্য নানা চক্রান্ত করতে থাকে। পরে ২০২২ সালে হাসান আহেমদ মৃত্যু হলে তারা আমাকে প্রধান আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। ওই মামলায় আমি হাজিরা দিতে গেলে আদালত আমাকে জেলে প্রেরন করে। পরে পল্টন থানা মামলার তদন্ত করে আমাকে আসামী থেকে অব্যহতি প্রদান করে। কিন্তু বাদীপক্ষ নারাজী দেয়ায় ডিবি তদন্ত করে আমার বিরুদ্ধে চার্জশীট দিয়েছে।

এ ব্যপারে জানতে চাইলে কবির আহমেদ বলেন, আমার অসুস্থ্য ভাইয়ের অর্থ সম্পত্তি গ্রাস করতে ভাবি জান্নাতুল ফেরদৌস পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। জীবিত থাকাকালীন আমার ভাই তার স্ত্রীর দ্বারা নির্যাতিত হয়েছিলেন। আমাদের সঙ্গে যোগাযোগ করতে দিতো না। আমার ভাইকে হত্যার পর ভাইয়ের এফডিআর ভেঙ্গে ৮ কোটি টাকা নিয়েছে জান্নাতুল। আদালতের মাধ্যমে ভাড়া বাদ দুই কোটি টাকা নিয়েছেন তিনি। কয়েকটি ব্যাংকে থাকা ভাইয়ের একাউন্ট থেকে বিপুল পরিমান টাকা উত্তোলন করছে। কোম্পানীর শেয়ার, ফ্ল্যাট বিক্রি বহু সংখ্যক ফ্ল্যাটের ভাড়া এখনো নিচ্ছে।

তিনি আরও বলেন, কিন্তু ফেরদৌস তার শাশুড়ী অর্থাৎ হাসান আহমেদের মায়ের অংশ বুঝিয়ে দিচ্ছে না। শাশুড়ীকে ভাগ দিতে হবে বলে ফেরদৌস ১৩০ কোটি টাকার একটি এফডিআর নবায়ন করছেন না। অথচ ওই এফডিআর’র মেয়াদ শেষ হয়ে গেছে। এই টাকা আত্মসাতের জন্য ফেরদৌসী আমাকে ও আমার আমেরিকা প্রবাসী ভাই মুসা আহমেদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে। অথচ মুসা দীর্ঘ ৪৫ বছর আমেরিকা বসবাস করছেন। মামলা তুলে নিতে জান্নাতুল আমাদের হুমকি দিচ্ছেন।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

‘মালিক-শ্রমিকদের তোষামোদিতে ঈদে বাড়ছে ভাড়া ও দুর্ঘটনা’

ভারত থেকে আলু আমদানি করা ছাড়া উপায় ছিল না: বাণিজ্য উপদেষ্টা

ট্রাম্পের ফেসবুক ও ইনস্টগ্রামের নিষেধাজ্ঞা তুলে নিল মেটা

বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে ‘গ্রিন চ্যানেল’ চালু

রাজনৈতিক সংস্কৃতির সংস্কার ছাড়া দেশের উন্নতি সম্ভব নয়: আমীর খসরু

মুক্তি পেলেন মির্জা ফখরুল ও আমীর খসরু

জনবিচ্ছিন্ন হওয়ায় আজ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আসতে পারেনি আওয়ামী লীগ: মির্জা ফখরুল

নেত্রকোণার সাবেক সংসদ সদস্য মানু মজুমদার আর নেই

নেতানিয়াহুর সঙ্গে কথা বলতে চান না লেবাননের প্রেসিডেন্ট: রিপোর্ট

সংস্কার শেষে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন : নাহিদ ইসলাম