শুক্রবার , ১৭ জানুয়ারি ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

মিয়ানমার থেকে এলো ২২ হাজার মেট্রিক টন চাল

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ১৭, ২০২৫ ৬:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

গভর্নমেন্ট-টু-গভর্নমেন্ট (জিটুজি) ভিত্তিতে মিয়ানমার থেকে আমদানি করা ২২ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিষয়টি জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম।

তিনি বলেন, জিটুজি ভিত্তিতে মিয়ানমার থেকে ২২ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানি করা হয়েছে। সেই চাল নিয়ে এমভি গোল্ডেন স্টার নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এটি বর্তমান (অন্তর্বর্তী) সরকারের আমলে মিয়ানমার থেকে আমদানি করা চালের প্রথম চালান।

তিনি বলেন, জাহাজে থাকা চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে দ্রুত খালাসের কাজ শুরু হবে। এজন্য ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

মিরপুরে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের সম্পৃক্ততা নেই: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

দক্ষতাকে সমাজের ইতিবাচক পরিবর্তনে কাজে লাগাতে হবে : পররাষ্ট্রমন্ত্রী

খালে পড়ে থাকা বস্তা খুলতেই বেরিয়ে এল ছয় খণ্ডের মরদেহ

ঢাকা বিশ্ববিদ্যালয় কোন কক্ষে কে থাকবেন, ঠিক করে ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয় কোন কক্ষে কে থাকবেন, ঠিক করে ছাত্রলীগ

সারাদেশে ১৬২ প্লাটুন বিজিবি মোতায়েন

এনবিআরের আরও ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

জুলাই ঘোষণাপত্রের জন্য অংশীজনদের অভিমত নিচ্ছে সরকার : প্রেস উইং

সরকারের সাফল্য দেখতে ‘অন্তর্দৃষ্টি’ দরকার: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন

মালিতে সোনার খনিতে ধস, নিহত ৭৩