শনিবার , ১৮ জানুয়ারি ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

চোরদের আর নির্বাচিত করবেন না: উপদেষ্টা সাখাওয়াত

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ১৮, ২০২৫ ২:০৯ অপরাহ্ণ

ভোলা প্রতিনিধি :

নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, হয়তো আমরা আর বেশি দিন নাই, এরপর নির্বাচন হবে। চোরদের আর নির্বাচিত করবেন না। দয়া করে চোরদের আর আর ভোট দেবেন না। আপনারা সব দেখেছেন, সব জানেন-একজন ভালো মানুষকে আনেন। যারা নিঃস্বার্থভাবে আপনাদের সঙ্গে থেকে কাজ করে, এরকম লোককে ভোট দেবেন।

শনিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ভোলার মনপুরা উপজেলার বিচ্ছিন্ন কলাতলি ইউনিয়নের ঢালচরে নবনির্মিত ঢালচর লঞ্চঘাট উদ্বোধন শেষে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, আমার দুঃখ লাগে এ দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। এ টাকাগুলো দেশে থাকলে দেশের আরও উন্নতি হতে পারতো, এখন কোনো কাজ করতে গেলে চিন্তা হয়। দুর্নীতি এমন জায়গায় চলে গেছে যদি বলি এটাকে নির্মূল করবো, তাহলে এটা অসম্ভব। দুর্নীতি রক্তের সঙ্গে মিশে গেছে। এটাকে অভ্যাস বলবো নাকি আল্লাহর গজব-সেটা আল্লাহই জানেন।

এ সময় বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান, সাবেক জ্বালানি সচিব নাজিমউদ্দীন চৌধুরী, মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবিরসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

কেরানীগঞ্জে হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, প্রাণ গেল ৩ জনের

শেষরক্ষা হলো না, অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

‘গুলি করি, মরে একটা’ বলা সেই সাবেক ডিসি ইকবাল বরখাস্ত

বরযাত্রী নিয়ে মেঘনায় ট্রলারডুবিতে দুই নারী নিহত, বরসহ নিখোঁজ ৩

ষষ্ঠ উপজেলা নির্বাচনে ভোট পড়েছে ৩৬.৪৫ শতাংশ: সিইসি

হাসিনা, রেহানাসহ ৫৩ জনের বিরুদ্ধে দুদকের ৩ মামলা: ডিএসসিসির ৯ কর্মকর্তার সাক্ষ্য

ঢাকা শহর নিরাপদ রাখতে দিনরাত কাজ করছে পুলিশ : ডিএমপির অতিরিক্ত কমিশনার

ঈদুল আজহায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২ জুন

জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করা একটি বড় চ্যালেঞ্জ: পরিবেশ উপদেষ্টা

মহাষষ্ঠীর অর্চনার মধ্যদিয়ে দুর্গোৎসব শুরু