Saturday , 18 January 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

বান্দরবানে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, নিহত ৩

প্রতিবেদক
Newsdesk
January 18, 2025 10:35 pm

বান্দরবান প্রতিনিধি :

বান্দরবানের আলীকদমে ট্রাকের ধাক্কায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এ ঘটনায় মোটরসাইকেলের চালকসহ দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরের দিকে চৈখ্যং ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মো. বেলাল (৩০), মো. মিনহাজ (১৮) ও মো. ছৈয়দ আমিন (৪৫)।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, সকালে লামা হতে আলীকদমের উদ্দেশে একটি ভাড়ায় চালিত মোটরসাইকেল দুইজন যাত্রী নিয়ে যাওয়ার পথে লামা-আলীকদম সড়কের চৈক্ষ্যং ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আস একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে গিয়ে ড্রাইভারসহ দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে আলীকদম থানার ডিউটি অফিসার এএসআই রনেশ বডুয়া বলেন, তারাবুনিয়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার খবর শুনেছি। পুলিশ ঘটনাস্থলে গেছে। দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত পরে জানাতে পারবো।

সর্বশেষ - জেলার খবর