Wednesday , 22 January 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

তুরস্কে রিসোর্টে অগ্নিকাণ্ড, নিহতের সংখ্যা বেড়ে ৭৬

প্রতিবেদক
Newsdesk
January 22, 2025 1:37 pm

আন্তর্জাতিক ডেস্ক :

তুরস্কের একটি জনপ্রিয় স্কি রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত ও দগ্ধ হয়েছেন আরও ৫১ জন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় ভোর সাড়ে ৩টার দিকে বোলু প্রদেশের কাঠের তৈরি ১২ তলা গ্র্যান্ড কারতাল হোটেলে আগুন লাগে। হোটেলটিতে আগুন লাগার সময় অন্তত ২৩৪ জন ছিলেন।

তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অগ্নিকাণ্ডের কয়েক ঘণ্টা পর প্রাথমিকভাবে জানিয়েছিল, অন্তত ১০ জন নিহত হয়েছেন। এর মধ্যে জানালা দিয়ে ঝঁপিয়ে পড়ে দুজন নিহত হন। তবে পরবর্তীতে এ সংখ্যা বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে।

দেশটির আইনমন্ত্রী জানিয়েছেন, আগুন নেভাতে ১২ ঘণ্টা সময় লেগেছে। এ ঘটনায় রিসোর্টের মালিকসহ নয়জনকে গ্রেফতার করা হয়েছে।

অগ্নিকাণ্ডে নিহত ৭৬ জনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া হয়নি। তবে এখন পর্যন্ত যাদের পরিচয় পাওয়া গেছে তাদের মধ্যে দুজন ইস্তাম্বুলের ফেনারবাহেস স্পোর্টস ক্লাবের ১০ বছর বয়সি সাঁতারু ভেদিয়া নীল আপাক এবং তার মা ফেরদা।

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিসোগলু বলেছেন, আহত ৫১ জনের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ১৭ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার সময় হোটেলের মালিক পরিবার সেখানে ছিলেন।

রিসোর্টে আগুন কীভাবে লাগলো তা এখনও জানা যায়নি। তবে, বোলুর গভর্নর আব্দুল আজিজ আইদিন বলেছেন, প্রাথমিক প্রতিবেদনে ধারনা করা হচ্ছে, হোটেলের চতুর্থ তলার রেস্তোরাঁর আগুন উপরের তলায় ছড়িয়ে পড়ে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

শুভ জন্মাষ্টমী আগামীকাল

বিমানবন্দরে প্রবাসীদের দুর্দশা-হয়রানি লাঘবে পদক্ষেপ নেবে সরকার

কলম্বিয়াকে উড়িয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল

এমপি আনারের মরদেহ খুঁজতে স্যুয়ারেজ লাইন ভাঙা হবে

বুবলীসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ জন রিমান্ডে

সততা ও পেশাদারিত্বের সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

পদ্মা সেতু প্রকল্পে লুট: সরকারি কর্মকর্তাসহ ২৩ জনের নামে মামলা

গাজীপুরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু বেড়ে ১৪

যেতে না পারা প্রায় ৮ হাজার কর্মী মালয়েশিয়া যাবে শিগগিরই: আসিফ নজরুল

জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে কারোর সঙ্গে সম্পর্ক রাখব না: ওবায়দুল কাদের